টানা বৃষ্টির জেরে পাহাড় ধসে মৃত ৬, খোলা হল কন্ট্রোল রুম

ক’দিন ধরেই সিকিমে প্রবল বৃষ্টি চলছে। তারই জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে শুরু করেছে। ধসে পড়ছে একের পর এক বাড়ি।

টানা বৃষ্টির জেরে ধস নেমে সিকিমে মৃত্যু হল ছ-জনের। এই ঘটনায় আহত হয়েছেন দু-জন। বুধবার ভোর রাতে দক্ষিণ সিকিম জেলায় ধস নেমে প্রাণহানির ঘটনা ঘটে। ধসের জেরে ক্ষতিগ্রস্থ হয় দু্'টি বাড়ির। ধসের জেরে আরও একাধিক বাড়ি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে নামচিতে।

টানা বৃষ্টির জেরে পাহাড় ধসে মৃত ৬, খোলা হল কন্ট্রোল রুম

ক'দিন ধরেই সিকিমে প্রবল বৃষ্টি চলছে। তারই জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে শুরু করেছে। মঙ্গলবার ভোররাতে দু-টি পৃথক জায়গায় ধস নামে। আপার গুরপিসে একটি বাড়ি ধসের জেরে ভেঙে পড়ে। বাড়ি চাপা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হল। মৃতরা হলেন পাসাংকিট ভুটিয়া (২১), নিখিল রাই (১১) ও নিকিতা রাই (১৫)। এই পরিবারের দু-জন গুরুতর জখম হয়েছেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটে নামচির কাতেং নামফোক রাতেপানি এলাকায়। এখানেও ভেঙে পড়ে একটি বাড়ি। এই ঘটনায় বাড়ি চাপা পড়ে মৃত্যু হয় মা ও মেয়ে। দক্ষিণ সিকিম জেলা পুলিশ সুপার প্রতাপ প্রধান জানান, নামচি থানায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপজ্জনক এলকা থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ করছে প্রশাসন। তল্লাশি ও উদ্ধারকাজের জন্য অতিরিক্ত ফোর্স চাওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+