দুই মুসলিম হত্যায় ‘ওয়ান্টেড’ মনু মানেসার হরিয়ানা পুলিশের জালে, কোন অভিযোগে গ্রেফতার

বজরং দলের সদস্য গোরক্ষক মনু মানেসারকে অবশেষে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। দুই মুসলিম ব্যক্তিকে হত্যায় 'ওয়ান্টেড' ছিলেন মনু মানেসর। গত ফেব্রুয়ারিতে দুই মুসলিম ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজন এই মনু। তাকে মঙ্গলবার হরিয়ানা পুলিশ জালে পুরতে সম্ভবপর হয়েছে।

বজরং দলের সদস্য মনু মানেসারের বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে রাজস্থানের দুই মুসলিম পুরুষকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছিল। হরিয়ানায় সাদা পোশাকের পুলিশ মনু মানেসারকে আটক করে। হরিয়ানা পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা মমতা সিং বলেন, একটি আপত্তিকর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য মনু মানেসারকে গ্রেফতার করা হয়েছে।

Manu Manesar

এডিজি বলেন, "আমরা অন্যান্য রাজ্যের পুলিশ বিভাগকেও জানিয়েছি। রাজ্য পুলিশ আদালতের মাধ্যমে মনু মানেসারকে হেফাজতে নিতে পারে। তাঁর বিরুদ্ধে হওয়া যেকোনও মামলায় তার বিরুদ্ধে তদন্ত করতে পারে। সেইমতোই পুলিশ মনু মানেসরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তৈরি হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য।

কে এই মনু মানেসার? মনু মানেসার ওরফে মোহিত যাদব একজন বজরং দলের সদস্য এবং গো-রক্ষক। গুরুগ্রামের কাছে মানেসারের বাসিন্দা মনুর বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের দুই ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। এই হত্যা-কাণ্ডে মূল অভিযুক্তদের মধ্যে একজন এই মনু মানেসার।

রাজস্থানের ভরতপুর জেলার ঘটমিকা গ্রামের বাসিন্দা নাসির এবং জুনায়েদ দুজনেই ১৫ ফেব্রুয়ারি গরুর তত্ত্বাবধায়কদের দ্বারা অপহৃত হয়েছিলেন। পরের দিন হরিয়ানার ভিওয়ানির লোহারুতে একটি পোড়া গাড়িতে তাঁদের মৃতদেহ পাওয়া যায়। রাজস্থান পুলিশ মামলায় চার্জশিট দাখিল করে এবং মনু মানেসারকে অভিযুক্ত করে।

কিছুদিন আগে হরিয়ানায় দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। সেখানেও বজরং দলের এই সদস্যের ভূমিকা সামনে আসে। মনু মানেসারকে কেন গ্রেফতার করা হয়নি আগে, সেই প্রশ্নও উঠে পড়ে। আট মাসের মাথায় দুই মুসলিম ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+