ক্রিকেট খেলার ফল, দিল্লির বিজেপি প্রধানের দায়িত্ব থেকে সরানো হল মনোজ তিওয়ারিকে

ক্রিকেট খেলার ফল, দিল্লির বিজেপি প্রধানের দায়িত্ব থেকে সরানো হল মনোজ তিওয়ারিকে

দিল্লির বিজেপি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল মনোজ তিওয়ারিকে। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা দিল্লির প্রাক্তন মিউনিসিপ্যাল কাউন্সিল (‌এনডিএমসি)‌ মেয়র আদেশ কুমার গুপ্তাকে এই দায়িত্ব দেন। লকডাউন চলাকালিনই সম্প্রতি হরিয়ানার সোনিপথে গিয়ে মনোজ তিওয়ারি ক্রিকেট খেলায় মেতে ওঠেন এবং মুখে মাস্কও ছিল না তাঁর। এ নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছিল দলকে।

ক্রিকেট খেলার ফল, দিল্লির বিজেপি প্রধানের দায়িত্ব থেকে সরানো হল মনোজ তিওয়ারিকে


মনোজ তিওয়ারির এহেনও কাণ্ডজ্ঞানহীন কীর্তি দেখে আম আদমি পার্টি বিজেপিকে কটাক্ষ করে জানিয়েছিল যে কি করে একজন জন প্রতিনিধি এ ধরনের কাজ করতে পারেন। আপ রাজ্য সভার সাংসদ সঞ্জয় সিং বলেন, '‌প্রত্যেক দিন দেশের হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা দেশের রাস্তার ওপর দিয়ে হেঁটে চলেছেন এবং অনেকেই পথ দুর্ঘটনাতেও মারা গিয়েছেন। কিন্তু মানবিক সঙ্কটকে এড়িয়ে গিয়ে কি করে একজন নির্বাচিত জন প্রতিনিধি অন্য রাজ্যে গিয়ে ক্রিকেট খেলতে পারেন?‌

একজন জনপ্রতিনিধি কি করে এত অসংবেদনশীল হতে পারেন?‌’‌ সিং আরও বলেন, '‌বিজেপি সরকার দিল্লি ও হরিয়ানার সংযোগকারী সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়ায় কোভিড–১৯ যোদ্ধাদের আটকানো হচ্ছে। আমি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং আমি যদি উত্তরপ্রদেশে গিয়ে গরীবদের মধ্যে খাবার বিতরণ করি তখন বিজেপি সরকার আমায় আটকাবে।’‌ অথচ মনোজ তিওয়ার অন্য রাজ্যে গিয়ে ক্রিকেট খেলছেন তাঁকে আটকানো হল না, সিং বিজেপির দিকে আঙুল তুলে জানান। তিনি জানিয়েছেন যে বিজেপির অসংবেদনশীল ভাবমূর্তি এখানে ফুটে উঠেছে এবং গরীব মানুষ এইজন্য বিজেপিকে ঘৃণা করে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+