গোয়া উপনির্বাচনে প্রত্যাশিত জয় মনোহর পার্রীকরের

প্রত্য়াশিতভাবেই গোয়া বিধানসভার পানাজি কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী ও মুখ্যমন্ত্রী মনোহর পার্রীকর।

প্রত্য়াশিতভাবেই গোয়া বিধানসভার পানাজি কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী ও মুখ্যমন্ত্রী মনোহর পার্রীকর। কংগ্রেসের গিরিশ চোড়াঙ্কারকে ৪৮০৩ ভোটে হারিয়েছেন তিনি। মোট ৯৮৬২ ভোট পেয়েছেন পার্রীকর। অপরদিকে ভালপই কেন্দ্রেও কংগ্রেসকে হারিয়ে গোয়া বিধানসভায় বিজেপির শক্তি বাড়িয়েছেন বিশ্বজিৎ রানে। কংগ্রেসের রয় নায়েককে বিপুল ভোটে হারিয়েছেন প্রাক্তন কংগ্রেসী রানে।

গোয়া উপনির্বাচনে প্রত্যাশিত জয় মনোহর পার্রীকরের

এদিন সকাল ৮টায় গণনা শুরু হওয়ার পর প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। প্রথম রাউন্ডের শেষে প্রতিদ্বন্দ্বি গিরিশ চোড়াঙ্কারকে প্রায় ২ হাজার ভোটে পেছনে ফেলে দেন মনোহর পার্রীকর। কিন্তু দ্বিতীয় রাউন্ডের শেষেই পার্রীকরের প্রাপ্তভোট গিয়ে দাঁড়ায় ৯২০৪। তাঁর ধারে কাছে আসতে পারেননি গিরিশ। বেলা দশটা বাজার আগেই জয়ী ঘোষণা করে দেওয়া হয় গোয়ার মুখ্যমন্ত্রীকে।

আগামী সপ্তাহেই তিনি সাংসদপদ থেকে ইস্তফা দেবেন বলে জয়ের পর জানিয়েছেন মনোহর পার্রীকর। বর্তমানে তিনি লখনউ থেকে রাজ্যসভার সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+