ক্যানসারে আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর! মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী
বহুদিন ধরেই বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের শারীরিক পরিস্থিতি নিয়ে। সেরাজ্যের প্রশাসন ও গোয়া বিজেপিকে এনিয়ে বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়।
বহুদিন ধরেই বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের শারীরিক পরিস্থিতি নিয়ে। সেরাজ্যের প্রশাসন ও গোয়া বিজেপিকে এনিয়ে বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়। এদিন, গোয়ার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, অগ্নাশ্যয়ের ক্যানসারে ভুগছেন মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর।

গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে জানিয়েছেন, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর অসুস্ত। তানি আগ্ন্যাশয়ের ক্য়ানসারে আক্রান্ত । আর এই বিষয়টি নিয়ে কোনও কিছুই লুকিয়ে রাখতে চাইছেনা গোয়া সরকার। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পার্রিকর অসুস্থ কী না তা বারবার জানানোর দাবি জানিয়েছিল গোয়া কংগ্রেস সহ বিরোধীরা। আজ সেই প্রশ্নেরই জবাব দিয়েছেন গোয়ার স্বাস্থ্য দফতরের মন্ত্রী।
এদিন, মন্ত্রী বিশ্বজিৎ রাণে জানান,'ওঁকে (মনোহর পার্রিকর) নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে দিন। এইটুকু অধিকার তাঁর রয়েছে। গোয়ার মানুষকে সেবা করার পর তিনি যদি নিজের মূল্যবান সময় পরিবারের সঙ্গে কাটাতে চান , তাহলে এনিয়ে প্রশ্ন তোলার এক্তিয়ার কারোর নেই।' উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই, গোয়া, মুম্বই, নয়াদিল্লি তথা নিউইয়র্কের একাধিক হাসপাতালে ভর্তি থাকেন মনোহর পার্রিকর। ১৪ অক্টোবর দিল্লির এইমস থেকে ছাড়া পাওয়ার পর তিনি জনসমক্ষে এখনও আসেননি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications