পারিক্করের সঙ্গে সাক্ষাতের পর, রাফালে নিয়ে রাহুলের বয়ান 'বদল'
গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, রাফালে যুদ্ধ বিমান নিয়ে নতুন চুক্তিতে তাঁর কিছুই করার নেই। এমনটাই দাবি করেছেন রাহুল গান্ধী।
নগোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, রাফালে যুদ্ধ বিমান নিয়ে নতুন চুক্তিতে তাঁর কিছুই করার নেই। এমনটাই দাবি করেছেন রাহুল গান্ধী। কোচিতে সভায় যাওয়ার আগে পারিক্করকে দেখতে গিয়েছিলেন রাহুল। সেখানেই পারিক্কর একথা বলেন বলে কোচির সমাবেশে জানিয়েছেন রাহুল।
|
রাফালে নিয়ে রাহুল গান্ধীর দাবি
সমাবেশে রাহুল গান্ধী রাফালে নিয়ে ফের প্রধানমন্ত্রীর দিকে আক্রমণ তীব্র করেছেন। অনিল আম্বানিক সুবিধা পাইয়ে দিতে প্রধানমন্ত্রী মোদী নতুন চুক্তি করেছেন বলে অভিযোগ রাহুলের। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রাহুলের দাবি, গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, রাফালে যুদ্ধ বিমান নিয়ে নতুন চুক্তিতে তাঁর কিছুই করার ছিল না।

আগে রাহুলের অভিযোগ
এর আগে কংগ্রেস সভাপতি অভিযোগ করেছিলেন, রাফালে নিয়ে বিস্ফোরক, গোপন তথ্য গোয়ার মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে। এপ্রসঙ্গে গোয়ার মন্ত্রী বিশ্বজিৎ রানের একটি অডিও টেপও সামনে এনেছিল বিরোধীরা। যাতে বলা হয়েছিল পারিক্করের কাছে গোপন ফাইল রয়েছে। রানে এবং পারিক্কর, উভয়েই অভিযোগ অস্বীকার করেছিলেন।

অসুস্থ পারিক্করের সঙ্গে সাক্ষাৎ
গত প্রায় একবছর ধরে অসুস্থ গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। নিয়মিত অফিসেও তিনি যেতে পারেন না। বাড়িতে গিয়ে গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর, রাহুল গান্ধী জানিয়েছিলেন, এটা তাঁর ব্যক্তিগত সফর ছিল। যদিও রাহুল এটা বলেননি যে, রাফালে নিয়ে তাঁরা আলোচনা করেছিলেন।












Click it and Unblock the Notifications