Goa election 2022: পানাজির টিকিট দেয়নি বিজেপি, ক্ষুব্ধ পরিকরের ছেলে কী সিদ্ধান্ত নিতে চলেছেন?
Goa election 2022: পানাজির টিকিট দেয়নি বিজেপি, ক্ষুব্ধ পরিকরের ছেলে কী সিদ্ধান্ত নিতে চলেছেন?
বাবার কেন্দ্র টিকিট দেয়নি বিজেপি। ছেলে অনড় পানাজি টিকিট নিয়ে। তিনি জানিয়েছেন শীঘ্রই নিজের অবস্থান স্পষ্ট করবেন। আজই গোয়া বিধানসভা ভোটের প্রথম তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে ৩৪ জনের নাম রয়েছে। হাইভোল্টেজ কেন্দ্র পানাজির টিকিট মনোহর পরিকরের ছেলের পরিবর্তে সেই আসনে টিকিট দেওয়া হয়েছে আটানাসিও বাবুশ মনসেরাতেকে। তাঁর স্ত্রীকেও টিকিট দেওয়া হয়েছে। ১৯৯৪ সাল থেকে এই কেন্দ্রটি জিতে এসেছিলেন মনোহর পরিকর। সেকারণেই বাবার কেন্দ্রে টিকিট চেয়েছিলেন তিনি।

কিন্তু বিজেপি পরিকরের ছেলেকে এই কেন্দ্রে টিকিট দেয়নি। তাতে যে উৎপল পরিকর রীতিমত ক্ষুব্ধ তা প্রকাশ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রথম তালিকাতেই ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু তাতে পানাজি কেন্দ্রে পরিকরের ছেলেকে টিকিট দেওয়া হয়নি। অথচ পার্টির কাছে এই আসনের টিকিটই চেয়েছিলেন উৎপল। কংগ্রেস থেকে বিজেপিতে আসা মনসেরাতেকে সেই জায়গায় টিকিট দেওয়া হয়েছে পানাজির।
গোয়া বিজেপির দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন উৎপলতে বিকল্প আসনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে তিনি রাজি হননি। এদিকে উৎপল দাবি করেছেন পার্টি টিকিট না দিলেও তিনি পানাজি থেকেই ভোটে লড়তে চান এবং লড়বেন খুব শীঘ্রই নিজের অবস্থান স্পষ্ট করবেন বলে জানিয়েছেন। উৎপল পরিকরের বক্তব্যেই স্পষ্ট েয তিনি পার্টির প্রতি ভীষণ ভাবে ক্ষুব্ধ এবং ভোটের মুখে উৎপল পরিকরের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
এমনিতেই গোয়া বিজেপিতে বিদ্রোহ বাড়ছে। সম্প্রতি দল ছেড়ে বেরিয়ে এসেছেন মাইকেল লোবো। তিনি দক্ষিণ গোয়ার প্রভাবশালী নেতা। প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তারমধ্যে যদি মনোহর পরিকরের ছেলে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন বিজেপির বিরুদ্ধে তাহলে ভোট ব্যাঙ্কে ধাক্কা আসবে তাতে কোনও সন্দেহ নেই। বিজেপির আরও চাপ বাড়বে। কারণ গোয়ায় বেশ জনপ্রিয় নেতা ছিলেন মনোহর পরিকর। ১৯৯৪ সাল থেকে পানাজি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে আসছিলেন তিনি। ২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদী তাঁকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দিয়েছিলেন। ২০১৭ সালে ফের গোয়ায় ফিরে যান তিনি। তারপরেই ২০১৭ সালে বিজেপি বিধানসভা ভোটে জয়ী হয় বিজেপি।












Click it and Unblock the Notifications