হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মনোহরলাল খট্টর

খট্টর
চণ্ডীগড়, ২৬ অক্টোবর: হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মনোহরলাল খট্টর। রবিবার তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কপ্তান সিং সোলাঙ্কি। তাঁর মন্ত্রীসভার অন্যান্য সদস্যরাও এ দিন শপথ নেন। পঞ্চকুলায় এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সক্রিয় কর্মী মনোহরলাল খট্টর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ডানহাত' হিসাবে পরিচিত। লোকসভা ভোটের সময় বিজেপির প্রচারাভিযানও সামলেছিলেন দক্ষতার সঙ্গে। ৬০ বছর বয়সী এই ব্যক্তি হরিয়ানার বিজেপি কর্মী-সমর্থকদের কাছে প্রভূত জনপ্রিয়। হরিয়ানায় গত ১৮ বছরে কোনও জাট মুখ্যমন্ত্রীরাই কুর্সিতে বসেছেন। কিন্তু মনোহরলাল খট্টর জাতিতে জাঠ নন। পাশাপাশি, এই প্রথম হরিয়ানায় একক শক্তিতে সরকার গড়ল বিজেপি। আর প্রথমবার বিধায়ক হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীও হলেন তিনি। ফলে সব দিক থেকেই রেকর্ড গড়লেন মনোহরলাল খট্টর।

তাঁর শপথ অনুষ্ঠানে এ দিন কেন্দ্রীয় মন্ত্রীরা হাজির ছিলেন। বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরও মঞ্চে দেখা গিয়েছে। বিজেপির 'ভীষ্ম' লালকৃষ্ণ আদবানি, সভাপতি অমিত শাহ প্রমুখও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Sushma Swaraj, LK Advani, PM Modi, Amit Shah & Rajnath Singh at ML Khattar's oath taking ceremony in Panchkula <a href="http://t.co/iADfLzju24">pic.twitter.com/iADfLzju24</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/526248640646369280">October 26, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+