মন কী বাত: জাতীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

'মন কী বাত' অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনগণের উদ্দেশে বার্তা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। এই অনুষ্ঠানের আজ ৩১ তম পর্ব।

নয়াদিল্লি, ৩০ এপ্রিল : 'মন কী বাত' অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনগণের উদ্দেশে বার্তা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। এই অনুষ্ঠানের আজ ৩১ তম পর্ব। কিছু দিন আগে, ছত্তিশগড়ে সিআরপিএফ জওয়ানদের ওপর ঘটে যাওয়া ভয়াবহ মাওবাদী হামলার পর এই প্রথমবার জাতীর উদ্দেশে নিজের বক্তব্য রাখলেন তিনি।

মন কী বাত: জাতীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। সপ্তম পে কমিকশন, সুকমায় মাওবাদী হামলা ইত্যাদি একগুচ্ছ বিষয় নিয়ে তিনি বার্তা দেবেন বলে ধীরণা ছিল অনেকেরই। মোদী যা বললেন,

  • গরম থেকে বাঁচার জন্য পরামর্শন মোদীর। বেশি রোদে বাইরে বেরোতে বারন প্রধানমন্ত্রীর।
  • চড়াই পাখীদের গরমে রক্ষা করার বার্তা প্রধানমন্ত্রীর।

  • গরমে পশুপাখীদের রক্ষা করার আহ্বান মোদীর।
  • মহারাষ্ট্র গুজরাতকে, ফাউন্ডেশন দিবসের শুভেচ্ছা প্রধানম্ন্ত্রীর।
  • পড়ুয়াদের নতুন কিছুকে জানা, গরিবদের সঙ্গে সময় কাটানোর ও অজানাকে জানার চেষ্টার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।
  • পড়ুয়াদের আরও কৌতূহলি হওয়ার পরামর্শ মোদীর।
  • ভারতের কোথাও বেড়াতে গেল, সোস্যাল সাইটে জায়গার ছবি দিয়ে হ্যাশট্যাগ 'ইনক্রেডিবল ইন্ডিয়া' ব্যবহার করার পরামর্শ প্রধানমন্ত্রীর।
  • ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগে যুব সমাজকে যোগ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।
  • 'ভিআইপি' সংস্কৃতি দেশ থেকে তুলে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান মোদী।
  • epi বা 'এভরি পার্সন ইজ ইম্পর্টেন্ট' উদ্যোগে দেশবাসীকে সামিল হওয়ার আহ্বান জানান নরেন্দ্র মোদী।
  • সন্ত রামানুজাচার্যের জন্মজয়ন্তী পালন হবে দেশে, ঘোষণা প্রধানমন্ত্রীর।
  • দেশজুড়ে পালিত হবে বুদ্ধপূর্ণিমা, ঘোষণা প্রধানমন্ত্রীর।
  • ৫ মে দক্ষিণ এশিয়া স্যাটলাইট লঞ্চ করবে ভারত, এর ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলি সংযুক্ত হবে,জানালেন প্রধানমন্ত্রী।
  • 'রোটি ব্যাঙ্কে' জমা হচ্ছে খাবার, এই উদ্যোগকে স্বাগত জানান মোদী।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+