Mann Ki Baat : ৯৭ তম মন কি বাত অনুষ্ঠানে দেশীয় খেলনার প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর
মন কি বাত অনুষ্ঠানে ইউপিআই পরিষেবার জনপ্রিয়তার কথা বললেন প্রধানমন্ত্রী মোদী
প্রতিমাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে বার্তা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯৭ তম মনকি বাত অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে দেশবাসীকে ইউপিআই পরিষেবার জনপ্রয়তা নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে দেশিয় প্রযুক্তিতে তৈরি খেলনার চাহিদা বিশ্বের বাজারে বাড়ছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী।

৯৭ তম মনকি বাত
প্রতিমাসের শেষ রবিবার মনকি বাত অনুষ্ঠান করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠানে এই বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার ছিল ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার। সেকারণে নির্ধারিত সময়েই মন কি বাত অনুষ্ঠান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে দেশবাসীকে একাধিক বিষয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে স্মরণ করেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে।

লোকাল ফর ভোকালের বার্তা
এদিন মন কি বাত অনুষ্ঠানে আবারও লোকাল ফর ভোকাল হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন ভারতে তৈরি খেলনার জনপ্রিয়তা ক্রমণ বাড়ছে। একবার ভারতে তৈরি খেলনা কেনার পর সকলে আবারও সেই রকমের খেলনাই কিনতকে চাইছে। প্রসঙ্গত উল্লেখ্য একটা সময়ে চিনা খেলনার জনপ্রিয়তা চরমে ছিল ভারতে। চিনা খেলনায় ছেয়ে গিয়েছিল ভারতীয় বাজার। সেই প্রবণতায় রাশ টেনেছে মোদী সরকার। সেকারণে দেশীয় জিনিস কেনা এবং উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে।

ইউপিআইয়ের জনপ্রিয়না
অন লাইন লেনদেনে জোর দিয়েছে মোদী সরকার। সেকারণে ইউপিআই পরিষেবার উপরে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মনকি বাত অনুষ্ঠানে ইউপিআইয়ের জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন ভারতের মত একাধিক দেশ ইউপিআই শুরু করছে। সিঙ্গাপুরের সঙ্গে ইউপিআই লিঙ্ক তৈরি করে ফেলেছে ভারত। এখন শুধু ভারতে নয় ইউপিআইয়ের মাধ্যমে সিঙ্গাপুরেও টাকা পাঠাতে পারবেন ভারতীয়রা।

ই সঞ্জীবনী অ্যাপ ব্যবহারে জোর
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ই-সঞ্জিবনী অ্যাপ বেশি করে ব্যবহারে পরামর্শ গিয়েছেন। এই অ্যাপের মাধ্যমে দেশের যেকোনও প্রান্তে বসে চিকিৎসকের পরামর্শ পেতে পারবেন। যাঁরা এই অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার সময় থেকেই চিকিৎসা পরিষেবায় অ্যাপের ব্যবহার বেড়েছে।












Click it and Unblock the Notifications