Mann Ki Baat: ৯৯তম মন কি বাত অনুষ্ঠানে অঙ্গদান নিয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
৯৯ তম মনকি বাত অনুষ্ঠানে দেশবাসীকে অঙ্গদান নিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন দেশে অঙ্গদানের প্রবণতা বাড়ছে। এটা অত্যন্ত ভাল বিষয়। তিনি বলেছেন দেশে যে মানুষ বেশি করে অঙ্গদানে এগিয়ে আসছে এটা ভাবলেই ভীষণ ভাল লাগে। মহিলা সেনা অফিসারদের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৯৯ তম মনকি বাত
প্রতিমাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে বিভিন্ন বিষয়ে বার্তা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখতে দেশতে মন কি বাত শততম পর্বে চলে এসেছে। মার্চ মাসের শেষ রবিবার এটা। এই রবিবারেই ৯৯ তম মন কি বাত অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই অনুষ্ঠান থেকেই দেশবাসীকে অঙ্গদান নিয়ে উৎসাহ দিয়েছেন তিনি। এপ্রিল মাসের শেষ রবিবারে শততম মন কি বাত অনুষ্ঠানে বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী।

অঙ্গদানে উৎসহ
এদিন মনকি বাত অনুষ্ঠানে অঙ্গদান নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন দেশে অঙ্গদানের প্রবণতা বাড়ছে। মানুষের অঙ্গদানের প্রতি যে সচেতনতা তৈরি হয়েছে তা প্রশংসনীয় বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে দেশবাসীকে আরও বেশি করে অঙ্গদানে এদিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে অঙ্গদানের প্রবণতা বেড়েছে। অনেকের পরিবারই এগিয়ে আসছেন এই শুভ কাজে।

করোনা নিয়ে বার্তা
অঙ্গদানের সচেতনতার জন্য বার্তা দেওয়ার পাশাপাশি করোনা নিয়েও দেশবাসীকে সচেতন করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সচেতন করে বলেছেন, ফের দেশের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণ বাড়ছে। সকলে আবার সাবধানতা মেনে চলুন। নিজেদের চারপাশ পরিষ্কার রাখুন এবং কোভিড বিধি মেনে চলুন। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলির সঙ্গে বৈঠক করে করোনা পরীক্ষা বাড়ানোর কথা বলেছেন সেই সঙ্গে করোনা পরিস্থিতির উপরে নজর রাখার নির্দেশ দিয়েছেন।

মহিলা সেনা অফিসারদের প্রশংসা
দেশের নারীশক্তির উন্নয়নের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাত অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন শৈলজা ধাম এবং ভারতীয় সেনা ক্যাপ্টেন শিবা চৌহ্বানের নাম করেছেন প্রধানমন্ত্রী মোদী। শৈলজা ধামি দেশের প্রথম মহিলা বায়ুসেনা অফিসার। ৩০০০ ঘণ্টা ফ্লাইংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই সঙ্গে শিবা চৌহ্বানের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। যিনি প্রথম মহিলা সিয়াচেনে কর্তব্যরত ছিলেন। ভারতীয় সেনা মহিলা অফিসারদের কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications