Mann ki Baat: সেই দিনের কথা ভোলা দায়! 'মন কি বাতে' জরুরি অবস্থা ছাড়া আর কী কী বিষয় তুললেন মোদী

মন কি বাতের (Maan ki Baat) ১০২ তম পর্বে 'ঘূর্ণিঝড় বিপর্যয়'-এর মোকাবিলা করা নিয়ে গুজরাতের জনগণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন টিম ওয়ার্কের কারণে বৃহস্পতিবার গুজরাতে ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতি হ্রাস করা গিয়েছে।

এদিন তিনি (Maan ki Baat) বলেন, ভারতের বছরের পর বছর ধরে দুর্যোগ ব্যবস্থাপনার যে শক্তি গড়ে উঠেছে, তা আজ একটি উদাহরণ। প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় বিপর্যয় কচ্ছে বিপর্যয় ঘটনালেও. সেখানকার মানুষ সাহসের সৎঙ্গে তার মোকাবিলা করেছেন।

নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রীর মুখে (Maan ki Baat) উঠে এসেছে ২৫ জুনের কথা। ১৯৭৫ সালের এই দিনে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী মোদী বলেন, এটা ছিল ভারতের ইতিহাসের একটা অন্ধকার সময়। সেই সময় লক্ষ লক্ষ মানুষ তাদের সর্বশক্তি দিয়ে জরুরির অবস্থার বিরোধিতা করেছিলেন।

তিনি বলেন, সেই সময়ের কথা ভাবলে আজও মন কেঁপে ওঠে। প্রধানমন্ত্রী বলেন, জরুরি অবস্থা তরুণ প্রজন্মকে গণতন্ত্রের অর্থ ও গুরুত্ব শেখাবে। প্রধানমন্ত্রী মোদী বলেন, ছত্রপতি শিবাজির থেকে তাঁর সাহসিকতার পাশাপাশি শাসন থেকেও অনেক কিছু শেখার আছে।

নরেন্দ্র মোদী

সামনের সপ্তাহেই পড়ছে ২৫ জুন। সেই সময় প্রধানমন্ত্রী থাকবেন বিদেশ সফরে। সাধারণভাবে মাসের শেষ রবিবারে মন মাত হলেও, এবার তা হল একসপ্তাহ আগে। এনিয়ে অবশ্য প্রধানমন্ত্রী আগেই টুইটে করেছিলেন। বলেছিলেন ১৮ জুন মন কি বাতের (Maan ki Baat) অনুষ্ঠান হবে।

মন কি বাতের (Maan ki Baat) ১০০ তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, মন কি বাত এমন একটি বিষয় যা প্রতি মাসে আসে। এর জন্য সবাই অপেক্ষা করেন বলেও জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, মন কি বাতে জনগণের অংশগ্রহণ গণ আন্দোলনে পরিণত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+