Maan Ki Baat: মহিলা সংরক্ষণ বিল থেকে জি-২০ আয়োজন, বছর শেষের মন কি বাত অনুষ্ঠানে কী বললেন প্রধানমন্ত্রী মোদী
বছরের শেষ দিন রবিবার। সেই সঙ্গে মাসেরও শেষ দিন। কাজেই আজ ছিল বছরের শেষ মন কি বাত অনুষ্ঠান। সেখানে সারা বছরের এই একাধিক সরকারি কাজে মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা বছর ধরে তাঁর সরকার একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন দেশবাসীর স্বার্থে। সেকথা মনে করালেন তিনি।
২০২৩ সালে মোদী সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজের মধ্যে যার নাম প্রথমে আসে সেটা মহিলা সংরক্ষণ বিল। সংসদে মহিলা প্রার্খীদের জন্য যে সংরক্ষণের কথা ঘোষণা করেছেন তিনি। সেটা এক কথায় ঐতিহাসিক তাতে কোনও সন্দেহ নেই।

১০৮ তম মন কি বাত ছিল এই বছরের শেষ মন কি বাত অনুষ্ঠান। প্রধানমন্ত্রী মোদী প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরেই এই মন কি বাত অনুষ্ঠানের সূচনা করেন। তারপর থেকে প্রতি মাসের প্রথম এবং শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে বার্তা দিয়ে আসছেন। এবং দেশবাসী রেডিও অনুষ্ঠান নিয়ে বার্তা দিয়েছিলেন তিনি।
বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে একাধিক কাজের কথা মনে করিয়েছেন তিনি। সংসদে মহিলাদের আসন সংরক্ষণ থেকে শুরু করে জি-২০ সামিটের আয়োজন করা এবং একাধিক কাজের কথা স্মরণ করিয়েছেন প্রধামন্ত্রী মোদী। সেই সঙ্গে অযোধ্যার রাম মন্দিরের ঐতিহাসিক সূচনার কথাও স্মরণ করিয়েছেন তিনি।
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিনে সকলকে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপনের অনুরোধ জানিয়েছেন প্রধামন্ত্রী মোদী। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে অযোধ্যায় বিমানবন্দরের সূচনা করে পদযাত্রা করেছেন তিনি। সেখান থেকে রাম মন্দিরের উদ্বোধনের দিনে দেশজুড়ে দীপাবলি পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন সেদিন যেন গোটা দেশে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করা হয়।












Click it and Unblock the Notifications