বিজেপিতে যোগ দিলেন মনমোহন সিংয়ের ভাই দলজিৎ সিং কোহলি

অমৃতসরের ব্যবসায়ী দলজিৎ সিং কোহলি। এদিন অমৃতসর লোকসভা কেন্দ্রের প্রার্থী অরুণ জেটলির সমর্থনে প্রচারে আসেন নরেন্দ্র মোদী। সেই সময়ই অমৃতসরের ওই জনসভায় নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই দলে যোগ দেন দলজিৎ।
এতদিনের নীরবতা ভেঙে সবে মনমোহন সিং বলেছিলেন দেশে কোনও মোদী লহর নেই। ঠিক তার এখদিন পরেই তাঁরই সৎভাই দলজিৎ বিজেপিতে যোগ দেওয়ায় স্বভাবতই বেশ খানিকটা অস্বস্তিতে প্রধানমন্ত্রী।
শুক্রবার অরুণ জেটলির হয়ে প্রচার বক্তৃতা দিচ্ছিলেন উপস্থিত নেতারা। আচমকা মঞ্চে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন দলজিৎ। এরপরই রহস্যোদ্ঘাটন করে মোদী নিজেই জানিয়ে দিলেন ডাঃ মনমোহন সিংয়ের ভাই দলজিৎ সিং কোহলি বিজেপিতে যোগ দিচ্ছেন। সঙ্গে সঙ্গে হাত তালিতে ফেটে পড়ল সভা।
'কংগ্রেস প্রধানমন্ত্রীকে স্বাধীনভাবে কাজের ক্ষমতা দেয়নি বলেই দেশের এই দুরবস্থা'
দলজিতের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, ওঁর বিজেপিতে যোগ দেওয়া নিঃসন্দেহেই দলের শক্তি বাড়াবে। আমি ওনাকে দলে স্বাগত জানাচ্ছি। আমি ওনাকে আশ্বাস দিচ্ছি। এই দল শুধুমাত্র সদস্যপদের জন্য নয়, এই দল সম্পর্কের বন্ধনে আপনাকে আবদ্ধ করবে।
প্রধানমন্ত্রীর রক্ষায় এদিন কথা শোনা গেল দলজিতের গলায়। একই সঙ্গে কংগ্রেসকে তুলোধনা করে তাঁর উত্তর, আমি তথ্য দিতে পারি যে আমার দাদা সর্দার মনমোহন সিং অত্যন্ত শ্রদ্ধেয় ও সৎ ব্যক্তি। দেশের জন্য তিনি প্রাণ ঢেলে সততা দিয়ে কাজ করেছেন। যদিও কংগ্রেস নেতৃত্ব তাঁকে কখনওই স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেয়নি এমনকী সরকারি কার্যকলাপেও হস্তক্ষেপ করেছে দল। আর সেই কারণেই দেশের এই দুরাবস্থা। পাঞ্জাব ও দেশের স্বার্থেই আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।
দলজিতের কথায় মোদী সরকার দেশকে উন্নয়নের পথে, এগিয়ে চলার পথে নতুন দিশা দেখাবে। এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য নতুন দৃষ্টিভঙ্গি দেবে বলে জানান তিনি।
একই সঙ্গে অরুণ জেটলির সম৪থনে দলজিৎ বলেন, জেটলি গতিশীল, সৎ এবং দূরদর্শী। সেই কারণেই আমি ওকে সমর্থন জানিয়েছি। সরকারের ক্ষেত্রে উনি সম্পদ গণ্য হবেন বলেই আমার অনুমান। শুধু অমৃতসর নয়, গোটা পাঞ্জাবের জন্যই উনি কাজ করবেন।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী অফিসের একটি সূত্রের খবর, এই ঘটনায় মনমোহন সিংহের পরিবার হতবাক।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications