Manmohan Singh: 'প্রধানমন্ত্রী পদের মর্যাদা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন', মোদীকে নিশানা মনমোহন সিংয়ের

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরে দিল্লির মসনদে কে বসবেন তা রায় প্রকাশ্য আসবে। এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র নিশানা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইউপিএ সরকারের শেষ প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ২০১৪ সালে নির্বাচনে তাঁকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে বসেন নরেন্দ্র মোদী।

মনমোহন সিং অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী দফতরের মর্যাদা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। এর আগে কোনও প্রধানমন্ত্রী এভাবে মর্যাদাহানী করেননি। পাঞ্জাবে নির্বাচনী প্রচারে গিয়ে মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন মনমোহন সিং।

Manmohan Singh

তিনি অভিযোগ করেছেন মাত্র চার বছরের জন্য অগ্নিবীর প্রকল্প চালু করেছে মোদী সরকার। দেশপ্রেমের নামে প্রহসন তৈরি করেছে এই প্রকল্প। এই নিয়ে সরাসরি মোদী সরকারের বিরুদ্ধো তোপ দেগেছেন মনমোহন সিং। তিনি দাবি করেছেন কেবল মাত্র কংগ্রেসই পারে দেশবাসীর উন্নয়নের কথা বেবে প্রগতিশীল কাজ করতে। কাজেই শেষ দফার ভোটে পাঞ্জাবের জনতা যেন তাঁদের সবটুকু ভালবাসা এবং ভরসা কংগ্রেসের প্রতি উজার করে দেন।

আর মাত্র ২ দিন। তারপরেই গোটা দেশে সপ্তম দফার ভোট গ্রহণ। তার আগে জোর কদমে চলছে প্রচার অভিযান। পাঞ্জাবে প্রচারে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেখানে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন তিনি। মনমোহন সিং অভিযো করেছেন এর আগে দেশের কোনও প্রধানমন্ত্রী এভাবে বিদ্বেষমূলক মন্তব্য করেননি যেমনটা এখন করছেন।

নরেন্দ্র মোদীই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি বিদ্বেষমূলর মন্তব্য করে যাকে বলে নজির তৈরি করেছেন। মনমোহন সিং আরও বলেছেন নির্বাচনী প্রচারে যেভাবে তিনি কথা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয়। এরক আগে কোনও প্রধানমন্ত্রী এভাবে বিদ্বেষমূলক মন্তব্য করেননি।

এমনকী কংগ্রেসের নাম করে একের পর এক মিথ্যে বলে গিয়েছেন মোদী। এমনও অভিযোগ করেছেন মনমোহন সিং। প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে নিশানা করে বলেছিলেন, কংগ্রেস নাকি বলেছে দেশের সম্পদের উপর সবার প্রথম অধিকার রয়ছে মুসলিমদের। এই ধরনের মিথ্যে কথা বলা একজন প্রধানমন্ত্রীর মুখে মানায় না বলে তীব্র নিশানা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+