রায়পুরে সমাবেশে নাম না করে মোদীকে বিঁধলেন মনমোহন

ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার রায়পুরে শেষ নির্বাচনী প্রচারের সমাবেশে এসে রমন সিং সরকারের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন এই সময়ে রাজ্যের আইন ও শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। যার ফলে মাওবাদী হানায় কয়েকজন শীর্ষনেতা প্রাণ হারিয়েছেন। দল তাদের ত্যাগ সবসময় মনে রাখবে। তবে এই ঘটনা কংগ্রেসের মনোবলকে ভাঙতে পারবে না বলেও মন্তব্য করেন মনমোহন।
এই মঞ্চে দাঁড়িয়েই মোদীকে কটাক্ষ করার সুযোগও ছাড়েননি মনমোহন। তিনি বলেন, বিরোধী দলের কিছু নেতা অন্য দলের নেতাদের সম্পর্কে অপশব্দের ব্যবহার করছেন। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কটুক্তি করছেন। কংগ্রেস এসব থেকে বিরত থাকবে। একইসঙ্গে তিনি বলেন, দেশের কিছু নেতা নিজের ইচ্ছামতো দেশের ইতিহাস-ভূগোলের পরিবর্তন করতে চাইছেন।উল্লেখ্য, পাটনায় এক জনসভায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে বিশ্বাসঘাতক বলেছিলেন মোদী। আর সর্দার পটেলকে নিয়ে মোদীর মন্তব্য ছিল, সর্দার পটেল প্রথম প্রধানমন্ত্রী হলে দেশের চেহারা অন্যরকম হতো। মোদীকে ঠুকে এই দুই ঘটনারই এদিন মনমোহন জবাব দিলেন তা পরোক্ষ হলেও স্পষ্ট।
ইউপিএ সরকারের সাফল্যের কথা বলতে গিয়ে মনমোহন বলেন, পূর্ববর্তী এনডিএ সরকারের চেয়ে বর্তমান সরকার ভাল কাজ করেছে। নিজের মন্তব্যের সপক্ষে একের পর এক পরিসংখ্যান তুলে ধরেন মনমোহন। একইসঙ্গে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকার জন্য উন্নয়ন তহবিলের টাকা কেন্দ্র বরাদ্দ করলেও তা কখনও এলাকায় পৌছয়নি বলে অভিযোগ করেন তিনি। ছত্তিশগড়ে বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যের উন্নয়নের জন্য তারা কাজ করবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications