‘ভারত মাতা কী জয়’ স্লোগানের অপব্যবহার হচ্ছে, নেহরুর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা মনমোহনের
‘ভারত মাতা কী জয়’ স্লোগানের অপব্যবহার করা হচ্ছে। বিকৃত হচ্ছে জাতীয়তাবাদের ভাবনা। বিজেপিকে্ কটাক্ষ করে শনিবার এমনই বার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
'ভারত মাতা কী জয়' স্লোগানের অপব্যবহার করা হচ্ছে। বিকৃত হচ্ছে জাতীয়তাবাদের ভাবনা। বিজেপিকে্ কটাক্ষ করে শনিবার এমনই বার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার জওহললাল নেহরুর কাজ ও ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রের বর্তমান শাসক দলের কঠোর সমালোচনা করেন তিনি।

মনমোহন সিং বলেন, বর্তমান সরকার মৌলবাদ ও আবেগের পরিসর প্রতিষ্ঠা করার প্রয়াস চালাচ্ছে। ভারত একটি সজাগ ও সতর্ক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের দরবারে। দেশকে এই ভূমিকায় তুলে ধরার মূল কাণ্ডারি জওহরলাল নেহরুই। এই অনুষ্ঠান থেকে সুষ্পষ্ট দাবি মনমোহনের।
আধুনিক ভারত গড়ার ভাবনা নিয়ে কাজ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সেই ভাবনা তিনি সার্থকভাবেই রূপায়িত করেছিলেন। প্রশাসক হিসেবে তাঁর সাফল্য বোঝাতে তিনি বিশ্ব ইতিহাস, ডিসকভারি অফ ইন্ডিয়া-শহ একাধিক বইয়ের প্রসঙ্গে উল্লেখ করেন।
মনমোহন ওইসব বইয়ে লেখা কিছু চিঠি, মতাদর্শ, সাক্ষাৎকারের সূত্রও টেনে ধরেন তা বোঝানোর জন্য। তিনি বোঝাতে চান, বর্তমান ভারতে ওই বইয়ের তাৎপর্য রয়েছে। এখন যেভাবে জাতীয়াবাদের নানা স্লোগান তথা ভারত মাতা কী জয়ের অপব্যবহার হচ্ছে, তাতে ওই বইয়ের মর্ম বোঝানো আবশ্যক।
আধুনিক ভারত গড়ার লক্ষ্যে নেহরু কী কী করেঠিলেন। স্বাধীন ভারতের প্রথন প্রধানমন্ত্রী হয়ে তিনি কীভাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তা বর্ণনা করেন মনমোহন। বলেন, নেহরুর নেতৃত্ব না থাকলে ভারত বিশ্বমঞ্চে সমাদৃত হত না। একশ্রেণির মানুষ নেহরুকে খলনায়ক বানাচ্ছেন বলেও মত প্রকাশ করেন তিনি।












Click it and Unblock the Notifications