অধীরের পর মনমোহনও, মার্কিন প্রেসিডেন্টের সম্মানে রাষ্ট্রপতির নৈশভোজ বয়কট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে নৈশভোজ বয়কট করার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে নৈশভোজ বয়কট করার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রথমে তিনি নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করলেও পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বয়টকের সিদ্ধান্ত নেন। এর আগে আমন্ত্রণ জানানো হয়েছিল গুলাম নবি আজাদ, অধীররঞ্জন চৌধুরী। তাঁরাও বয়কটের সিদ্ধান্ত নেন।

মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজের আসরে আমন্ত্রণ জানানো হয় মনমোহন সিং। আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের রাজ্যসভা ও লোকসভা দলনেতা যথাক্রমে গুলাম নবি আজাদ ও অধীর চৌধুরীকেও। তাঁরা যাবেন না বলে জানিয়ে দেন আগেই। এবার মনমোহন সিংও একই অবস্থান নিলেন।
এই নৈশভোজে দেশের বৃহত্তম ও সর্বপ্রাচীন দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে সরে দাঁড়িয়েছিলেন অধীর চৌধুরী। এবার মনমোহন সিং দেখালেন শারীরিক অসুস্থতার কারণ। মোট কথা কোনও কংগ্রেস সদস্যই উপস্থিত থাকছেন না ট্রাম্পের নৈশভোজে।
ট্রাম্পের ভারত সফরের সমালোচনায় প্রথম থেকেই সরব হয়েছে কংগ্রেস নেতারা। ভারতে ট্রাম্প বাজার ধরতে আসছে বলে কটাক্ষ করেছিলেন একাধিক কংগ্রেস নেতা। ট্রাম্পের সফরে ভারতের কোনও লাভ হবে না বলেও দাবি করেছিলেন তাঁরা। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি অভিযোগ করেছেন ভারতের মান আমেরিকায় অনেকটাই পড়ে গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications