Manmohan Singh: প্রয়াত মনমোহন সিংকে অপমান, শেষকৃত্যের পরই কেন্দ্রকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের শেষকৃত্যের স্থান নিয়ে প্রথম থেকেই কেন্দ্র এবং কংগ্রেসের মধ্যে মতবিরোধ চলছিল। যদিও শেষকৃত্যের অনুষ্ঠানে সৌজন্য দেখিয়েছিলেন শাসক-বিরোধী দুই শিবিরই। কিন্তু তাল কাটতে বেশি সময় লাগল না। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের অনুষ্ঠান শেষ হওয়ার পরই কেন্দ্রকে নিশানা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপমান করার মতো গুরুতর অভিযোগ তুললেন রাহুল গান্ধীকে। যেভাবে ডঃ মনমোহন সিংয়ের শেষকৃত্যের অনুষ্ঠানের ব্যবস্থা করেছে মোদী সরকার তা যে কংগ্রেসের একেবারেই পছন্দ হয়নি তা বুঝিয়ে দিলেন রাহুল। তাঁর মতে, ডঃ মনমোহন সিং সর্বোচ্চ সম্মান এবং নির্দিষ্ট সমাধিস্থল পাওয়ার যোগ্যতম ব্যক্তি ছিলেন। সরকার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সেই সম্মান দেখাতে পারত।

কংগ্রেস প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিল , যমুনার তীরে রাজঘাটের আশপাশের কোনও জমিতে ডঃ মনমোহনের শেষকৃত্য হোক, যেখানে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটলবিহারী বাজপেয়ীদের স্মৃতিসৌধ রয়েছে। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য নিগমবোধ ঘাটকে বেছে নেয় কেন্দ্র। কংগ্রেস শিবিরে দাবি ছিল নিগমবোধ ঘাটের মতো স্থানে শেষকৃত্য হলেও ওই স্থান স্মৃতিসৌধ নির্মাণের উপযুক্ত নয় ।
বিতর্কের মাঝে শুক্রবার বেশি রাতে একটি বিবৃতি দিয়েছে অমিত শাহের মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দেয় , কংগ্রেস সভাপতির কাছ থেকে মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গার অনুমতি চাওয়া হয়েছে। সেই আবেদন গ্রহণ করেছে সরকার
সকল নেতা এবং পরিবারের তরফে শেষ শ্রদ্ধা জানানোর পর প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয় দিল্লির নিগম বোধ ঘাটে। শেষ পর্যায়ের যাবতীয় কাজ করেন বড় মেয়ে। ষ পর্যায়ে অন্ত্যোষ্টিক্রিয়ায় মনমোহন সিং'য়ের দেহ কাঁধে নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিশেষ ধার্মিক রীতি মেনে অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এদিকে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান (ভারতরত্ন) দেওয়ার দাবি তুলল দিল্লির শাসকদল আম আদমি পার্টি। তাৎপর্যপূর্ণ ভাবে কংগ্রেস এখনও এই দাবি করেনি।












Click it and Unblock the Notifications