মোদীকে পরামর্শ দিলেন মনমোহন! জিডিপির ধাক্কা সামলাতে বোঝালেন কী কী করণীয়
২০১৩ সালের প্রথম কোয়ার্টারেই জিডিপির হার নেমে গিয়েছিল পাঁচেরও নীচে। তখন কেন্দ্রে মনমোহন সিং সরকার। মনমোহন সিং সরকারের বিরুদ্ধে কম আন্দোলন তখন করেননি মোদী-শাহরা।
২০১৩ সালের প্রথম কোয়ার্টারেই জিডিপির হার নেমে গিয়েছিল পাঁচ শতাংশের নীচে। তখন কেন্দ্রে মনমোহন সিং সরকার। মনমোহন সিং সরকারের বিরুদ্ধে কম আন্দোলন তখন করেননি মোদী-শাহরা। এবার খাদে পড়েছে সেই মোদী সরকার। সরকারের বিরুদ্ধে জঙ্গি আন্দোলনে না নেমে দেশের এই পরিস্থিতিতে পরামর্শ বিলোলেন মনমোহন।

মোদীকে পরামর্শ দিলেন প্রাক্তনী মনমোহন
নিজে অর্থনীতির একজন বড় প্রবক্তা। তাঁর সরকারকে খাদের কিনারা থেকে তিনি তুলে নিয়ে গিয়েছিলেন উচ্চাসনে। এখন কেন্দ্রে মোদী সরকার। দ্বিতীয়বার ক্ষমতা দখলের পরই দেখা গিয়েছে জিডিপি নেমে গিয়েছে ৫-এ। তাই চরম বিরোধিতায় না গিয়ে মনমোহন সিংয়ের পরামর্শ, সার্বিক সংস্কার করুন।

চিন্তাশীল ও বুদ্ধিজীবী মানুষদের পরামর্শ নিন
তিনি বলেন, এ ভাবে আর্থিক বৃদ্ধির হার নীচে নামতে থাকলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। রাজনৈতিক কলহ দূরে সরিয়ে রেখে চিন্তাশীল ও বুদ্ধিজীবী মানুষদের পরামর্শ নিন। আর্থিক মন্দাকেক কাটিয়ে তুলুন অনতিবিলম্বে। মনমোহন সিং মনে করেন, এই মন্দা ম্যান নেড। তাই চেষ্টা করলেই এই মন্দা কাটিয়ে ওঠা যায়।

সমস্ত ক্ষেত্রে অব্যবস্থা, তাই অর্থনীতিতে কোপ
তিনি মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, সমস্ত ক্ষেত্রে অব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। তাই অর্থনীতিতে কোপ পড়েছে। এই আর্থিক মন্দায় রাজনীতি না করে সবাইকে নিয়ে এগনোর কথা বলেন তিনি। গত ত্রৈমাসিকে ৫.৮ শতাংশ ছিল জিডিপির হার। এবার তা কমে দাঁড়িয়েছে পাঁচে। এভাবে চলতে থাকলে আরও নীচে নেমে যাবে আর্থিক বৃদ্ধির হার।

গত ছ-বছরে এমন পরিস্থিতি তৈরি হয়নি
মনমোহন সিং বলেন, গত ছ-বছরে এমন পরিস্থিতি তৈরি হয়নি। ব্যাঙ্ক-অটোমোবাইল-সহ একাধিক সংস্থা ধুঁকছে। নগদ ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। উৎপাদন থমকে গিয়েছে, বেকারত্ব বাড়ছে। এই পরিস্থিতিতে ব্যাঙ্কিং ক্ষেত্রগুলিকে চাঙ্গা করতে হবে। পাঁচ লক্ষ কোটি ডলার অর্থনীতির সার্বিক সংস্কার প্রয়োজন।












Click it and Unblock the Notifications