Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manmohan singh Funeral: অন্তিম যাত্রায় আজ মনমোহন, শেষকৃত্য হবে নিগমবোধ ঘাটে, পিছু ছাড়ল না বিতর্ক

Former PM Manmohan singh Funeral: অন্তিম যাত্রায় আজ শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং! সকাল ৮টা নাগাদ দিল্লির বাড়ি থেকে কংগ্রেস দফতরে নিয়ে যাওয়া হবে পার্থিব শরীর। সেখানেই দেশের অন্যতম জনপ্রিয় প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। ইতিমধ্যে সকাল থেকে বহু মানুষ কংগ্রেস সদর দফতরের সামনে ভিড় জমিয়েছেন। ভিড় দেখা যাচ্ছে প্রয়াত প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও।

আর তা সামলাতে ভোর রাত থেকেই বিশাল বাহিনীকে মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। একই সঙ্গে সিআরপিএফ সহ অন্যান্য বাহিনীকে মোতায়েন করা হবে। জানা যাচ্ছে, নয়াদিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে (Former PM Manmohan singh Funeral) ৷

Former PM Manmohan singh Funeral

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, সকাল ১১ টা ৪৫ মিনিটে অন্তিম সংস্কারের (Former PM Manmohan singh Funeral) কাজ শুরু হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

শেষকৃত্যের আগে সকাল সাড়ে ৮টায় কংগ্রেসের (AICC) সদর দফতরে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য প্রয়াত নেতার দেহ নিয়ে যাওয়া হবে। এরপর সকাল সাড়ে ৯টা নাগাদ কংগ্রেস দফতর থেকে অন্তিম যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন কংগ্রেস মহাসচিব কেসি বেণুগোপাল।

অন্যদিকে শেষ যাত্রাতেও পিছ ছাড়ল না বিতর্ক। দেশের অন্যান্য প্রধানমন্ত্রীদের মতো প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যর স্থানে স্মৃতিসৌধ নির্মাণের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এমনকী এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনেও কথা বলেন তিনি।

খাড়গে আবেদন করেন, এমন যাওয়ায় প্রয়াত প্রধানমন্ত্রীর শেষকৃত্য যাতে করা হয়, যেখানে স্মৃতিসৌধ বানানো সম্ভব। যদিও সেই প্রস্তাব নাকি খারিজ করে দেওয়া হয়েছে বলে বিভিন্ন মাধ্যম থেকে দাবি করা হয়। যদিও সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য যেখানে সম্পন্ন করা হয়, তার পাশেই রাজঘাটেই স্মৃতিস্থল তৈরি করা হয়।

সেই পরম্পরা যাতে ধরে রাখা হয় তা চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান মল্লিকার্জুন খাড়গে। সেই মতো প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য এমন জায়গায় সম্পন্ন করার কথা বলেন যেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+