মোদী সরকারকে ছুঁড়ে ফেলার সময় এসেছে! পরিবর্তনের দাবিতে এবার সরব মনমোহন
মনমোহন সিংকে মৌনীমোহন বলে একটা সময়ে কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদী। তিনি সরব হয়েছিলেন মনমোহন সিংয়ের আমলে দেশের অর্থনীতির ভরাডুবি হয়েছে বলে।
মনমোহন সিংকে মৌনীমোহন বলে একটা সময়ে কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদী। তিনি সরব হয়েছিলেন মনমোহন সিংয়ের আমলে দেশের অর্থনীতির ভরাডুবি হয়েছে বলে। এবার 'মৌনীমোহন' প্রধানমন্ত্রীই 'নীরব' প্রধানমন্ত্রীকে বার্তা দিলেন। দাবি তুললেন, এই সরকারের পতনের সময় এসে গিয়েছে। এবার কেন্দ্রে পরিবর্তন আনতে হবে। নাহলে দেশ রসাতলে যাবে।

রামলীলা ময়দানে কংগ্রেসের ধরনা মঞ্চে প্রাক্তন প্রধানমন্ত্রী একহাত নেন মোদী সরকারকে। তিনি বলেন এই মোদী সরকারের এমন অনেক কাজ করেছেন, যে কাজ নিয়ে দেশ বা জাতির কোনও আগ্রহই নেই। অথচ যে কাজ করার দরকার ছিল, সেই কাজ করতে পারেনি মোদী সরকার। সেই কাজ করতে জানে না এই সরকার। সেই কারণেই দেশজুড়ে পেট্রোপণ্যের মূল্য আজ আকাশছোঁয়া।
তিনি বলেন, অপরিশোধিত তেলের দাম অপেক্ষাকৃত কম থাকা সত্ত্বেও ভারতের বাজারে পেট্রোপণ্যের দাম হু-হু করে বাড়ছে। প্রতিদিন এই দামবৃদ্ধি মানুষকে নাকাল করে ছাড়ছে। এই অবস্থায় বর্তমান সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। প্রাক্তন প্রধানমন্ত্রী তাই সরসারি এই সরকারের পতন ঘটিয়ে দেশে পরিবর্তন আনার দাবি তোলেন।
Modi government has done a number of things that were not in the interest of the nation. The time to change this government will come soon: Former prime minister Manmohan Singh at Congress & opposition parties protest against fuel price hike #BharatBandh pic.twitter.com/t4Fvf5X4G8
— ANI (@ANI) September 10, 2018
এদিন রামলীলা ময়দান পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনধের সমর্থনে বিরোধী ঐক্যের চেহারা নেয়। কংগ্রেস ছাড়ার বিজেপি বিরোধী সমস্ত দলই এই মঞ্চে হাজির হন। মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মিলিত হয়ে। নোটবন্দি থেকে থেকে শুরু করে জিএসটি, বেকারত্ব থেকে রাফালে-সহ মোদী সরকারের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে সরব হন বিরোধী দলগুলি।
মনমোহন সিং এদিন বলেন, কোনও প্রতিশ্রুতি রাখতে পারেনি মোদী সরকার। জনগণের বিশ্বাসভঙ্গের করেছেন আচ্ছে দিনওয়ালা প্রধানমন্ত্রী। কিন্তু আদতে আচ্ছে দিনের পরিবর্তে তিনি বুরা দিন এনেছেন দেশে। সেই কারণে মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। এই অবস্থায় দেশকে রক্ষা করতে হবে। আর তা করতে গেলে একমাত্র উপায় মোদী সরকারকে ক্ষমতা থেকে হটানো। ২০১৯-এর লোকসভা নির্বাচনে আমাদের সেই কাজটাই করতে হবে। সকলে মিলিত হয়ে মোদী সরকারের পতন ঘটাতে হবে।












Click it and Unblock the Notifications