ভোটের মুখে মাস্টারস্ট্রোক শাহ-নাড্ডাদের! Manjinder Singh Sirsa-কে ঘরে তুলে চ্যালেঞ্জ বিজেপির
আগামী বছর পঞ্জাব সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কার্যত ঘুটি সাজাচ্ছে বিজেপি। আর তা সাজাতে গিয়ে প্রথমে মাস্টারস্ট্রোক শাহ-নাড্ডাদের। পঞ্জাবের অন্যতম বড় শক্তি অকালী দলে বড়সড় ভাঙন ধরাল বিজেপি।
আগামী বছর পঞ্জাব সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে কার্যত ঘুটি সাজাচ্ছে বিজেপি। আর তা সাজাতে গিয়ে প্রথমে মাস্টারস্ট্রোক শাহ-নাড্ডাদের। পঞ্জাবের অন্যতম বড় শক্তি অকালী দলে বড়সড় ভাঙন ধরাল বিজেপি।
বিজেপিতে যোগ দিলেন Shiromani Akali Dal-এর নেতা Manjinder Singh Sirsa। বিজেপিতে যোগ দেওয়ার আগে দিল্লি শিখ গুরুদ্বারা কমিটি (DSGMC) থেকেই ইস্তফা দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রতাপ, গজেন্দ্র সিং শিখয়ান্তের উপস্থিতি বিজেপিতে যোগ দেন প্রাক্তন বিধায়ক। একদিকে যখন পঞ্জাব ভোটের দিকে ঘর গোচ্ছাছে নাড্ডা-শাহরা অন্যদিকে তখন গোষ্ঠী কোন্দল ঘিরে চাপে কংগ্রেস। যদিও এই অবস্থায় সম্ভবত আগামিকালই দিল্লি আসছেন সিধু এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধী এবং সোনিয়ার সঙ্গে বৈঠক হতে পারে।

লোকসভার আগে বড় লড়াই
আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচন। বড় লড়াই বিজেপির কাছে। আর সেখানে দাঁড়িয়ে ২০২৩ সাল খুবই গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। বিশেষ করে মোদী-শাহের কাছে। কারণ একাধিক ইস্যুতে প্রবল চাপের মুখে সরকার। পেট্রোল ডিজেল সহ মূল্যবৃদ্ধির আঁচে পুড়ছে দেশ। এছাড়াও সিএএ, এনআরসি সহ একাধিক ক্ষেত্রে চাপের মুখে সরকার। তবে মোদী সরকারের কাছে সবথেকে বড় উদ্বেগ হয়ে দাড়াচ্ছিল বিতর্কিত তিন কৃষি বিল। যদিও সদ্য সেই বিলগুলিকে প্রত্যাহার করে নিয়েছে। এই অবস্থায় ভোট রয়েছে পঞ্জাব, উত্তর প্রদেশ, ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যেও। ফলে এখন থেকেই ঘুটি সাজাতে শুরু করছে বিজেপি।

দিল্লি থেকে একাধিক বার বিধায়ক
সিরসা দিল্লি থেকে দুইবার বিধায়ক হয়েছিলেন। তবে বিজেপিতে যোগ দেওয়ার আগে দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে দেন। আগামী পঞ্জাব ভোটের আগে Manjinder Singh Sirsa-এর মতো নেতার বিজেপিতে যোগ মাস্টারস্ট্রোক হিসাবেই দেখছে রাজনৈতিকমহল। সিরসার বিজেপিতে যোগদানের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রতাপ বলেন, Manjinder Singh Sirsa-এর মতো নেতার বিজেপিতে যোগদানে দল আরও শক্তিশালী হল।

শাহের সঙ্গে দেখা
গত কয়েকদিন ধরেই সিরসার বিজেপিতে যোগদান নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। তবে আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদানের আগে Manjinder Singh Sirsa অমিত শাহের সঙ্গে দেখা করেন। এছাড়াও বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও দেখা করেন। বেশ কিছুক্ষণ দুজনের সঙ্গেই বৈঠক হয়। Manjinder Singh Sirsa-বলেন, বিজেপিতে আমাকে স্বাগত জানানোর জন্যে ধন্যবাদ। DSGMC-তে কাজ করার জন্যে বহু মানুষের সঙ্গে আমার পরিচয় এবং আলাপ। আকালি দীর্ঘদিন বিজেপির সঙ্গে ছিল। শিখদের অধিকার রক্ষার লড়াইয়ে একসঙ্গে লড়াই করেছি। আগামিদিনেও লড়াই জারি থাকবে বলে জানান এই বিজেপি নেতা।












Click it and Unblock the Notifications