ভগত সিং, রাজগুরু ও সুখদেবদের ভারতরত্ন দেওয়ার সুপারিশ মণীশ তিওয়ারির

ভারত রত্নের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে মণীশ তিওয়ারির। ভিডি সাভারকারের পর এবার স্বাধীনতা সংগ্রামী ভগত সিং এবং রাজগুরু ও সুখদেবদের ভারত রত্ন দেওয়ার আর্জি জানালেন মণীশ তিওয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারত রত্নের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে মণীশ তিওয়ারির। ভিডি সাভারকারের পর এবার স্বাধীনতা সংগ্রামী ভগত সিং এবং রাজগুরু ও সুখদেবদের ভারত রত্ন দেওয়ার আর্জি জানালেন মণীশ তিওয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তাঁদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
গত ২৫ অক্টোবর প্রধানমন্ত্রীকে চিিঠতে তিনি লিখেছেন শহিদ ভগত সিং অবং রাজগুরু, সুখদেবরা ব্রিটিশ শাসনের বিরোধিতা করে দেশে নজির তৈরি করেছিলেন। তাঁদের বলিদানে অনুপ্রাণিত হয়েছিল যুব সমাজ। এঁদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হোক।

ভগত সিং, রাজগুরু ও সুখদেবদের ভারতরত্ন েদওয়ার সুপারিশ মণীশ তিওয়ারির

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারত রত্ন সম্মান দেওয়া হয়। ২০২০ সালের ২৬ জানুয়ারি আসার আগে তাই এই সম্মান দেওয়ার আর্জি জানিয়েছেন সাংসদ। এমনকী চণ্ডীগড় বিমানবন্দরের নাম বদলে ভগত সিংয়ের নামে রাখার আর্জিও জানিয়েছেন তিনি। এর আগে আসা উদ্দিন ওযাইসিও ভগত সিং, রাজগুরু এবং সুখদেবকে ভারত রত্ন দেওয়ার দাবি জানিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+