'অশিক্ষা দেশের জন্যে ভয়ঙ্কর', মোদীকে 'নিরক্ষর' বলে চিঠি মনীষ সিসোদিয়ার
Manish Sisodia Letter: জেল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। আর সেখানে প্রধানমন্ত্রীকে নিরক্ষর বলে তোপ দেগেছেন। আর সেই চিঠি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক। আপ নেতাকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে বিজেপিও।
জেল থেকে লেখা চিঠিতে মনীষ সিসোদিয়া লিখছেন, প্রধানমন্ত্রীর পড়াশুনা এতটাই যে কম যে তা দেশের জন্যে ভয়ঙ্কর। এমনকি নরেন্দ্র মোদী শিক্ষার মহত্ম বোঝেন না বলেও তোপ আপ নেতার। শুধু তাই নয়, গোটা দেশে গত কয়েকবছরে ৬০ হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে।

আর এজন্যে নরেন্দ্র মোদীকেই দায়ী করেই ওই চিঠি লিখেছেন জেলবন্দি বিধায়ক। আর এর ফলে দেশের ক্ষতি হচ্ছে বলেও দাবি তাঁর। এখানেই শেষ নয়, লম্বা চিঠিতে আরও একাধিক অভিযোগ করেছেন মনীষ সিসোদিয়া। তিনি বলছেন, দেশের উন্নতির জন্যে পড়াশুনা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন এই মন্ত্রী।
চিঠিতে তিনি বলছেন, দেশের প্রধানমন্ত্রী স্বল্প শিক্ষিত হওয়ায় বিশ্বের রাষ্ট্রপ্রধানরা তাকে জড়িয়ে ধরে অনেক কাগজপত্রে স্বাক্ষর করিয়ে নেন। আর লেখা পড়া কম জানার কারণে প্রধানমন্ত্রী তা বুঝতেই পারেন না বলে জানান কেজরিওয়াল ঘনিষ্ঠ এই নেতা।
দীর্ঘ চিঠিতে সিসোদিয়া বলছেন, আজকের যুবকরা উচ্চাক্কখাকি। তাঁরা কিছু করতে চান! আর সেই সুযোগের খোঁজে থাকেন তাঁরা। এমনকি দুনিয়া জিতে নেওয়ার খিদে তাঁদের মধ্যে আছে বলেও এদিন মন্তব্য করেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। এমনকি বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রেও কিছু করে দেখাতে চায় দেশের যুব সম্প্রদায়। কিন্তু লেখা-পড়া না জানা প্রধানমন্ত্রী দেশের যুব সম্প্রদায়ের স্বপ্ন পূরণ করার ক্ষমতা রাখে? প্রশ্ন তোলেন আপ নেতা।
আর এরপরেই তাঁর প্রশ্ন, প্রত্যেক বছর প্রত্যেক বছর ৪০ হাজার স্কুল কেন বন্ধ করা হচ্ছে। যেখানে ক্রমশ দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে সেখানে স্কুলের সংখ্যা কেন বাড়ানো হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন মনীষ সিসোদিয়া। বলে রাখা প্রয়োজন, আবগারি দুর্নীতি মামলাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার করা হয় তাঁকে।
Jailed former Delhi deputy CM Manish Sisodia writes to PM Modi, raises questions on his education.
— ANI (@ANI) April 7, 2023
"For the progress of India, it is necessary to have an educated PM," Sisodia writes in his letter to the PM. pic.twitter.com/yV7peRjns3
এমনকি পরে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলাতে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। যদিও সম্প্রতি কেন তাঁকে জামিন দেওয়া যাবে না তা নিয়ে সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে দিল্লি হাইকোর্ট। এই বিষয়ে সংস্থাকে একটি নোটিশও দিয়েছে।
ওই নোটিশের জবাব লিখিত ভাবে সিবিআইকে দিতে বলেছে হাইকোর্ট।












Click it and Unblock the Notifications