গুজরাত থেকে দূরে রাখতে আমাকে গ্রেফতার করবে, সিবিআই দফতরে যাওয়ার আগে সিসোডিয়া

মনীশ সিসোডিয়া বলেন, গুজরাত নির্বাচন থেকে দূরে রাখতেই আমাকে গ্রেফতারের পরিকল্পনা সিবিআইয়েক

সোমবার বেলা ১১টা নাগাদ দিল্লিতে আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতি মামলায় সিবিআই মনীশ সিসোডিয়াকে তলব করেছে। সিবিআই দফতরে হাজিরা দেওয়ার আগেই মনীশ সিসোডিয়া সমর্থক কর্মীদের উদ্দেশে বলেন, সোমবার সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে। গুজরাত নির্বাচনে যাতে তিনি অংশ নিতে না পারেন, সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া বলেন।

সিসোডিয়াকে গ্রেফতারের সম্ভাবনা

সিসোডিয়াকে গ্রেফতারের সম্ভাবনা

সোমবার সিবিআই দফতরে যাওয়ার আগে তিনি একটি মিছিল করেন। সেখানে আপ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সিবিআই দফতরে যাওয়ার আগে মহাত্মা গান্ধী স্মৃতি সৌধ, রাজঘাট সহ একাধিক জায়গায় থামেন। আম আদমি পার্টির কর্মী সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, 'আগামী কয়েকদিনের মধ্যেই আমার গুজরাত যাওয়ার কথা ছিল। তাদের উদ্দেশ্য ছিল যাতে আমি গুজরাতে না যেতে পারি।' সিবিআই দফতরে যাওয়ার আগে মনীশ সিসোডিয়া টুইট করেন। সেখানে তিনি লেখেন, 'বিজেপি গুজরাতে হারের ভয় পাচ্ছে। সেই কারণেই আমাকে জেলে ঢোকানোর চেষ্টা করছে। কিন্তু আমি জেলে গেলেও গুজরাতে আপের প্রচার বন্ধ হবে না।'

সিবিআই দফতরে যাওয়ার আগে টুইট

সিবিআই দফতরে যাওয়ার আগে টুইট

সিবিআই দফতরে পৌঁছনোর আগে মনীশ সিসোডিয়া টুইটে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি তাঁর মায়ের পা ছুঁয়ে প্রণাম করছেন। তাঁর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন। সিবিআই দফতরের উদ্দেশ্যে যাত্রা করার আগে তাঁর বাড়িতে আপ নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং সহ একাধিক আপ নেতা উপস্থিত ছিলেন। এর আগে টুইট করে মনীশ সিসোডিয়া জানান, 'সিবিআই আমার বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে কিছু পায়নি। আজও তারা কিছুই পাবে না। বিজেপি আমাকে জেলে রেখে নির্বাচন জিততে পারবে না।'

পুলিশ মোতায়েন

পুলিশ মোতায়েন

সোমবার সকাল থেকেই মনীশ সিসোডিয়ার বাড়ির সামনে কোনও বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। দলের নেতা কর্মীরা তাঁকে সমর্থন করে সিসোডিয়ার বাড়ির সামনে জড়ো হতে পারেন, এমন আশঙ্কা করা হয়েছিল। সেই কারণেই নিরাপত্তা বলয় কঠোর করা হয় বলে মনে করা হচ্ছে।

জেরার জন্য প্রস্তুত সিবিআই

জেরার জন্য প্রস্তুত সিবিআই


সিবিআই মনীশ সিসোদিয়াকে সোমবার বেল ১১টা নগাদ তাদের সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। মনীশ সিসোডিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই একটি প্রশ্নের তালিকাও প্রস্তুত করেছে বলে জানা গিয়েছে। এখনও অবধি যা প্রমাণ পাওয়া গিয়েছে, অন্যান্য যে অভিযুক্ত রয়েছেন, তাঁদের বয়ান মনীশ সিসোডিয়ার কাছে রেখে প্রশ্ন করা হবে বলে জানা গিয়েছে। দিল্লি মদ কেলেঙ্কারি কাণ্ডে সিবিআই ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে। তারমধ্যে একজন মনীশ সিসোডিয়ার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+