আপকে ভাঙতে পারলে মুখ্যমন্ত্রী করার টোপ, দিল্লি দখলে নাড্ডাদের ছক ফাঁস করে চাঞ্চল্যকর দাবি সিসোদিয়ার
আপকে ভাঙতে পারলে মুখ্যমন্ত্রী করার টোপ, দিল্লি দখলে নাড্ডাদের ছক ফাঁস করে চাঞ্চল্যকর দাবি সিসোদিয়ার
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। এবার প্রকাশ্যে তিিন বলেছে বিজেপির তাঁকে মুখ্যমন্ত্রী করার টোপ দিয়েছিল। আপ সরকারকে ভাঙতে পারলে তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী করা হবে বলে প্রস্তাব দিয়েছিল বিজেপি। কাজেই দিল্লিতে যে মহারাষ্ট্র মডেল প্রয়োগ করতে চেয়েছিল বিজেপি তা স্পষ্ট হয়ে গিয়েছে।

আপকে ভাঙতে মহারাষ্ট্র মডেল
মহারাষ্ট্র মডেলে আপকে ভাঙতে চাইছিল বিজেপি। মণীশ সিসোদিয়া একের পর এক বার্তায় বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া একের পর এক তথ্য ফাঁস করেছেন তিনি। মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, তাঁকে বিজেপিতে যোগ দেয়ার টোপ দিয়েছিল বিজেপি। তাঁর বিরুদ্ধে আবগারি আইন নিয়ে তাঁর বিরুদ্ধে যে সিবিআই তল্লাশি হচ্ছে সেগুলি সব ফিরিয়ে নেয়া হবে বলে জানিয়েছিল বিজেপি। এমনকী তাঁর বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নেয়া হবে বলে জানিয়েছিল বিজেপি।

মুখ্যমন্ত্রী করার প্রস্তাব
মুখ্যমনন্ত্রী করার প্রস্তাব দেয়া হয়েছিল মণীশ সিসোদিয়াকে। আপকে ভাঙতে পারলে তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী করা হবে প্রস্তাব দিয়েছিল বিজেপি। এমনই বিস্ফোরক দাবি করেছেন মণীশ সিসোদিয়া। অনেকটা মহারাষ্ট্রের ফরমূলাতেই খেলতে চেয়েছিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত ফেল করে গিয়েছে পরিকল্পনা। মণীশ সিসোদিয়াকে ভাঙতে পারেিন গেরুয়া শিবির। কেজরির প্রতি তাঁর বিশ্বাসযোগ্যতাকে বিসর্জন দিতে পারেননি সিসোদিয়া। সেকারণে আর সরকার ফেলার খেলা জমেনি দিল্লিতে।

চাপ বাড়তে ইডি-সিবিআই
মণীশ সিসোদিয়ার বাড়িতে হঠাৎ করে সিবিআই হানা চমকে গিয়েছিল সকলকে। ৮ মাসের পুরনো আবগারি আইনে দুর্নীতির অভিযোগ করে সিবিআই মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা চলে। এমনকী দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। তিিন দেশের বাইরে কোথাও যেতে পারবেন না বলে িনর্দেশিকা জারি করা হয়। নয়া আবগারি নীতি কার্যকর করে বিপুল টাকা ঘুষ নিয়েছেন িসসোদিয়া এমনই অভিযোগ সিবিআইয়ের।

নেপথ্যে কে
হঠাৎ করে কেন সিসোদিয়া টার্গেট এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কেজরিওয়াল দাবি করেছিলেন শীর্ষ কর্তাদের িনর্দেশে সিবিআই এই সব করছে। কাজেই সিবিআইয়ের সঙ্গে সবরকম সহযোগিতা করা হবে। কিন্তু তাদে কেজরিওয়াল সরকারকে আটকে রাখা যাবে না। তাঁরা কাজ চালিয়ে যাবেন। কোনো ভাবেই আপ সরকার মাথা নোয়াবে না বলে হুঁঙ্কার দিয়েছিলেন আপ সুপ্রিমো। তারপরেই সিসোদিয়ার একের পর এক বিস্ফোরক দাবিতে হিসেবটা পরিষ্কার হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications