সিবিআই নোটিশ পেতেই Manish Sisodia বললেন, 'বাচ্চাদের ভালো শিক্ষা দিতে দেবে না কেন্দ্র'
একের পর এক অভিযোগ সিবিআই এবং ইডির। কিন্তু এখনও পর্যন্ত মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ পাননি তদন্তকারীরা। তাহলে বিরোধীদের অভিযোগ সঠিক।
অস্বস্তি বাড়ল মণীশ সিসোদিয়া(Manish Sisodia)। আবগারি দুর্নীতিতে ফের একবার চাপে দিল্লির উপমুখ্যমন্ত্রী। এই মামলায় ফের তাঁকে সমন পাঠাল সিবিআই। এই মামলাতে তাঁকে জেরা করতে চেয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সমন পাঠানো হয়েছে বলে দাবি উপ মুখ্যমন্ত্রীর।
শুধু তাই নয়, আগামীকাল রবিবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবারই দিল্লির মেয়র নির্বাচনে রাজ্যপালের নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আর এরপরেই সিবিআই নোটিশ! যদিও সবরকম ভাবে তদন্তের সাহায্য করবেন বলেই জানিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী।
Delhi Deputy CM and AAP leader Manish Sisodia tweets that he has been summoned by CBI to their Headquarters tomorrow, February 19. He tweets that he has always cooperated with the investigation and will continue to do so. pic.twitter.com/3uIJDkg5zL
— ANI (@ANI) February 18, 2023

রবিবার হাজিরা দেওয়ার কথা
মণীশ সিসোদিয়া(Manish Sisodia) এই বিষয়ে টুইট করে জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, সিবিআই ফোন করে রবিবার হাজিরা দেওয়ার কথা জানিয়েছে। আমার বিরুদ্ধে ওরা ( পড়ুন- বিজেপি) সিবিআই-ইডি সহ পুরো শক্তি লাগিয়ে দিয়েছে বলেও টুইট করেছেন অরবিন্দ কেজরিওয়াল ঘনিষ্ঠ এই আপ নেতা। শুধু তাই নয়, বাড়িতে তল্লাশি, ব্যাঙ্ক লকারে তল্লাশি... কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি বলে উল্লেখ করেছেন তিনি। মণীশ সিসোদিয়া তিনি তাঁর টুইটে লিখছেন, আমি দিল্লির বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। আর তা করতে আটকানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। তবে সবসময়েই তদন্তে সহযোগিতা করেছেন বলে টুইটে উল্লেখ করেছেন উপ মুখ্যমন্ত্রী। এমনকি আগামীদিনেও করবেন বলেও জানিয়েছেন।

শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
আর এই নোটিশ ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আপের তরফে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করা হয়েছে। প্রতিহিংসা করা হচ্ছে বলেও অভিযোগ আম আদমি পার্টির। যদিও পালটা বিজেপির দাবি, অন্যায় করলে কাউকে ছাড় নয়। আর উনি যদি অন্যায় না করেন তাহলে এত ভয় কীসের? প্রশ্ন স্থানীয় বিজেপি নেতৃত্বের।

এক নজরে ঘটনা
গত বছর অগাস্ট মাসে আবগারি দুর্নীতি'র তদন্তের ভার সিবিআইকে দেয় কেন্দ্রীয় সরকার। নতুন আবগারি নীতিতে ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিয়েছিল আপ সরকার। এমনকি মোটা টাকার অঙ্কের বিনিময়ে মদ ব্যবসায়ীদের নানা সুবিধা করে দিয়েছিল বলেও অভিযোগ। আর এরপরেই মণীশ সিসোদিয়া সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এরপরেই দিল্লির উপর মুখ্যমন্ত্রীর বাড়ি, অফিস সহ একাধিক জায়গাতে তল্লাশি চালায়। যদিও দীর্ঘ তল্লাশিতে এখনও কিছু পায়নি সিবিআই। যদিও এই মামলাতে ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে সিবিআই। যেখানে বিস্ফোরক দাবি করা হয়। বলা হয় এই দুর্নীতির টাকা নাকি লাগানো হয়েছে গোয়ার নির্বাচনে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আপ সুপ্রিমো। তাঁর দাবি, মানুষ জানে সত্যটা কি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications