Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

mcd ৬,০০০ কোটি টাকার কেলেঙ্কারির তদন্তে কেন সিবিআই নয়? প্রশ্ন উপ মুখ্যমন্ত্রীর

কার্যত তোপ দাগলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া! প্রায় ৬,০০০ কোটি টাকার কেলেঙ্কারি রয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। সে বিষয়ে কেন সিবিআই তদন্ত করবে না তা নিয়ে প্রশ্ন তুললেন মনিষ। শুধু তাই নয়, এই বিষয়ে দ্রুত

কার্যত তোপ দাগলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া! প্রায় ৬,০০০ কোটি টাকার কেলেঙ্কারি রয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। সে বিষয়ে কেন সিবিআই তদন্ত করবে না তা নিয়ে প্রশ্ন তুললেন মনিষ। শুধু তাই নয়, এই বিষয়ে দ্রুত সিবিআইয়ের তদন্তের দাবি তুলে দিল্লির উপ রাজ্যপাল ভিকে সাকসেনাকে চিঠি দিলেন সে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী।

mcd ৬,০০০ কোটি টাকার কেলেঙ্কারির তদন্তে কেন সিবিআই নয়?

একাধিক ইস্যুতে কেজরিওয়াল সরকারের সঙ্গে এই মুহূর্তে কার্যত ল্যাজেগোবরে অবস্থা উপ রাজ্যপাল ভিকে সাকসেনার। তোপ পালটা তোপ চলছে।

এমনকি বেশ কিছু বিষয় নিয়ে এই মুহূর্তে মনিষ সিসোদিয়া সহ একাধিক আপ বিধায়ক তদন্তের মুখোমুখি। আর এই অবস্থায় এহেন দাবি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, দিল্লির কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ নিয়ে উপ রাজ্যপালকে একহাত নিয়েছেন উপ মুখ্যমন্ত্রী। এমনকি সরকারের কাজে ইচ্ছাকৃত ভাবে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

রাজ্যপালকে একহাত নিয়ে মনিষ সিসোদিয়া বলেন, গত কয়েকদিন আগেই উনি রাজ্যপালকে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত জানানো হয়েছিল। কিন্তু এই বিষয়ে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ এই আপ বিধায়কের।

আর এদিন ফের একবার ৬,০০০ কোটি টাকার এই কেলেঙ্কারির দিকে ভিকে সাকসেনাকে নজর দেওয়ার কথা বলেছেন তিনি। দু মাস আগেও এই বিষয়ে বিস্তারিত জানানোর পরেও কেন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপ মুখ্যমন্ত্রী মনিশ শিশোদিয়া। কিন্তু আপ সরকারের উন্নয়ন মুলক কাজকে স্তব্ধ করতে একের পর এক মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ।

কিন্ত্য এত বড় যে কেলেঙ্কারি হয়ে রয়েছে সেদিকে নজর পড়ছে না বলেও দাবি তাঁর। হিন্দিতে লেখা চিঠিতে উপ রাজ্যপাল ভিকে সাকসেনাকে নিরদষ্ট করে বেশ কিছু অভিযোগ করেছেন উপ মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া। তিনি লিখছেন, সাধারণ মানুষের ক্ষোভের দিকে নজর না দিয়ে নির্বাচিত একটি সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না।

আর তাতে হস্তক্ষেপ উপ রাজ্যপাল করছেন বলেও অভিযোগ কেজরিওয়াল ঘনিষ্ঠ এই নেতার। তবে অবিলম্বে mcd -এর ৬,০০০ কোটি টাকার কেলেঙ্কারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে করানোর জন্য ফের একবার আবেদন করেন তিনি। অন্যদিকে দিল্লিতে অপরাধ বৃদ্ধি নিয়েও উপ রাজ্যপালকে একহাত নিয়েছেন মনিষ।

তিনি কোনও কাজ করছেন না বলেও অভিযোগ তাঁর। আর এহেন অভিযোগ নিয়ে নতুন করে আপ সরকার এবং দিল্লির রাজ্যপালের মধ্যে নয়া সংঘাত তৈরি হল বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+