Manipur Violence: ভাইরাল বিবস্ত্র মহিলাদের ভিডিও! নতুন করে উত্তপ্ত মণিপুর

Manipur Violence: মাসের পর মাস কেটে গেলেও এখনও শান্ত নয় মণিপুর! আর এর মধ্যেই সামনে এল শিউরে ওঠার মতো একটি ঘটনা। কুকি দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর একটি ভিডিও সামনে এসেছে। শুধু তাই নয়, এরপর ওই দুই মহিলাকে গণ ধর্ষণ করা হয়েছে বলেও মারাত্মক অভিযোগ।

ঘটনার রোমহর্ষক বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে। আর তা সামনে আসার পরেই নতুন করে আশঙ্কার কালো মেঘ! ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কা মণিপুরে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে একাধিক আদিবাসী নেতাদের ফোরাম। শুধু তাই নয়, তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দলগুলির তরফে ইতিমধ্যে নিন্দা জানানো হয়েছে।

 ভাইরাল বিবস্ত্র মহিলাদের ভিডিও!

একের পর এক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে সামনে আসার পরেই বাহিনীকে মণিপুরে হাইঅ্যালার্টে রাখা হয়েছে। যে কোনও অশান্তির ঘটনা কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত চার মে। সম্প্রতি ভিডিওগুলো ভাইরাল হয়েছে।

অন্যদিকে অশান্ত মণিপুর নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্রীয় সরকার। আগামী ২০ জুলাই থেকে সংসদে অধিবেশন বসছে। মণিপুরে মাসের পর মাস ধরে চলা জাতিগত হিংসা নিয়ে সংসদের বর্ষাকালীন অধিবেশনে আলোচনা করতে রাজি হয়েছে মোদী সরকার। কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলই মণিপুর হিংসা নিয়ে লাগাতার সরকারকে আক্রমণ শানিয়েছে।

এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। এই অবস্থায় আগামী ২০ তারিখ থেকে শুরু হতে চলা অধিবেশনে মণিপুর নিয়ে ঝড় ওঠার আশঙ্কা রয়েছে। যদিও এই অবস্থায় আলোচনায় প্রস্তুত বলে সরকারের তরফে জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, জাতিগত হিংসার ঘটনায় উত্তাল মণিপুর। গত তিনমাসেরও বেশি সময় ধরে চলছে হিংসার ঘটনা। এখনও পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সে রাজ্যে। যদিও বারবার শান্তির আবেদন জানানো হলেও ব্যর্থ গিয়েছে। খোদ অমিত শাহ গিয়ে মানুষকে শান্ত থাকার বার্তা দিয়েছেন।

তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। আর এর মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল মণিপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+