Manipur Violence: ভিডিও না থাকায় অ্যাকশনে দেরি! নারী-নিগ্রহে সাফাই দিল মণিপুর পুলিশ
ভিডিও না থাকায় অ্যাকশনে দেরি হলেছে বলে মণিপুরে নারী-নিগ্রহের ঘটনায় সাফাই দিল মণিপুর পুলিশ। মণিপুর দুই মহিলাকে নগ্ন করে জনতার কুচকাওয়াজের ভিডিও ভাইরাল হওয়ার পর চারজনকে গ্রেফতার করে পুলিশ। ঘঠনার দু-মাস পর পুলিশ ব্যবস্থা নিতে সফল হয়।
আর তারপর তারা সাফাই গাইল ভিডিও ছিল না বলে দেরি হয়েছে অ্যাকশন নিতে। অর্থাৎ ভিডিও না থাকলে পুলিশ অ্যাকশন নিতে পারে না, এমনটাই মন্তব্য পুলিশের। মণিপুর হিংসায় দুই মহিলাকে নগ্ন করে জনতার মিছিল করার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার চারজনকে গ্রেফতার করেছে।

গত ৪ মে এই ঘটনা ঘটে। তারপর আড়াই মাস অতিক্রান্ত। তারপর চারজনকে গ্রেফতার করা হয়। মণিপুরে মেইতেই সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। মায়ানমার ও বাংলাদেশ থেকে অবৈধ আন্তঃসীমান্ত অনুপ্রবেশের অভিযোগ এনে তারা তফসিলি উপজাতি বা এসটি মর্যাদা দাবি করে আসছে।
এই মর্যাদা মেইতি সম্প্রদায়কে পার্বত্য অঞ্চলে বসতি স্থাপনের অনুমতি দেবে, যা রাজ্যের উপজাতি গোষ্ঠীগুলি বিরোধিতা করে আসছে। তা নিয়েই মণিপুরে জাতি দাঙ্গা শুরু হয়েছে। প্রায় তিনমাস ধরে জ্বলছথে মণিপুর। কত প্রাণ চলে গিয়েছে। মানুষ বাস্তুহারা, গৃহহারা। মহিলাদের উপর অকথ্য অত্যাচার চলছে।
এই অবস্থায় থাউবাল জেলার পুলিশ সুপার সচিদানন্দজানান, আমরা একদিন আগে ভিডিওটি সম্পর্কে জানতে পেরেছি। এখন যেহেতু ভিডিও আকারে আমাদের কাছে প্রমাণ রয়েছে, আমরা পদক্ষেপ নিয়েছি এবং গ্রেফতার করা শুরু করেছি। ইতিমধ্যে চারজন গ্রেফতার হয়েছে।

এখানে উল্লেখ্য, এই ঘটনাটি মাসখানেক পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় তদন্তের জন্য। ঘটনার ঠিক আগে একদল নিগৃহীতাদের গ্রামে আক্রমণ করে, তাঁদের পালিয়ে যেতে বাধ্য করে। তাঁরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁদের উদ্ধার করলেও পরে জনতার হাতে ছেড়ে দেয়।
নিগৃহীতাদের বাবা ও ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। নিগৃহীতারা জানিয়েছেন, তাঁরা পাঁচজন এক সঙ্গে ছিলেন। তাদের মধ্যে একজন মহিলার বয়স ২০ বছর, তাঁর ১৯ বছরের ভাই, তাঁর বাবা এবং আরও দুইজন মহিলা। একজনের বয়স ৪০ ও ৫০।
উত্তেজিত জনতা দুই ব্যক্তিকে হত্যা করে। সবথেকে বয়স্ক মহিলাকে নগ্ন করে দেয়। ভিডিওতে দেখা যায় দুই মহিলাকে, যার বয়স ৪০ এবং সবচেয়ে কম বয়সী মহলাকে। তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।পুলিশ ভুক্তভোগীদের দাবি অস্বীকার করে প্রথমে। তারপর তারা জানায়, থানায় হামলা করেছে জনতা।












Click it and Unblock the Notifications