Manipur Violence: পদত্যাগ পত্র ছিঁড়ে বিক্ষোভ, ইস্তফার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন বীরেন সিং
Manipur Violence: মুখ্যমন্ত্রীর বীরেন সিংয়ের পদত্যাগ ঘিরে চূড়ান্ত নাটক! ইস্তফাপত্র ছিঁড়ে দিয়ে বিক্ষোভ মহিলা অনুগামীদের। এই পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নয়। টুইটারে স্পষ্ট বার্তা তাঁর।
যদিও মুখ্যমন্ত্রী পদ থেকে বীরেন সিংয়ের পদত্যাগের দাবি জানিয়েছে ( Manipur Violence) কংগ্রেস সহ বিরোধীরা। এই বিতর্কের মধ্যেই আজ শুক্রবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ( Viral Video) ভাইরাল হয়েছে। যেখানে বেশ কয়েকজন মহিলাকে একটি কাগজ ছিঁড়তে দেখা যাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হচ্ছে যে ছিঁড়ে ফেলা কাগজটি আসলে বীরেন সিংয়ের পদত্যাগ পত্র। এমনকি মুখ্যমন্ত্রী সিং যাতে রাজভবনে না যেতে পারেন সেজন্যে বিভিন্ন জায়গাতে তাঁর অনুগামীরা অবরোধ করছেন বলেও খবর সামনে আসে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরে লাগাতার আগুন জ্বলছে মণিপুরে। এই অবস্থায় ঘরে -বাইরে ক্রমশ চাপ বাড়ছে। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদ থেকে বীরেন সিং ইস্তফা দিচ্ছেন বলে খবর সামনে আসে। এমনকি আজ শুক্রবারই রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগ পত্র দেবেন বলেও একাধিক সংবাদমাধ্যমে খবর সামনে আসে। আর এই খবর নিয়ে জল্পনার মধ্যেই ওই ভিডিওটি ভাইরাল হয়। যেখানে বীরেন সিংয়ের পদত্যাগ পত্র ছিঁড়ে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কয়েকজন মহিলা।
"...I will not be resigning from the post of CM," tweets Manipur CM N Biren Singh pic.twitter.com/PM7T5NBH8B
— ANI (@ANI) June 30, 2023
আর এহেন ভিডিও ভাইরালের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করে বীরেন সিং টুইটারে স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা তিনি দিচ্ছেন না। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা ওয়ান ইন্ডিয়া বাংলা যাচাই করে দেখেনি। উল্লেখ্য, গত কয়েকমাস ধরে উত্তাল উত্তর-পূর্বের এই রাজ্য। বৃহস্পতিবার থেকে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
এমনকি বিক্ষোভকারীরা এলোপাথাড়ি গুলি চালায় বলেও অভিযোগ। আর তাতে একজনের মৃত্যু হয়। যদিও বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, পাল্টা সেনার গুলিতে আহত দুজনের মৃত্যু হয়েছে।
We understood that
— Dr Nilima Srivastava (@gypsy_nilima) June 30, 2023
The torn letter of resignation hit social media before your tweet
Well played pic.twitter.com/ZtXezgcOIL
আর এই অবস্থায় উত্তেজনাপ্রবণ এলাকা ঘুরে দেখছেন রাহুল গান্ধী। কথা বলছেন জাতিসংঘাতে ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গেও। রাহুল জানিয়েছেন, এই মুহূর্তে যা অবস্থা তাতে মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করাটাই মূল কাজ হওয়া উচিৎ। যদিও রাহুল গান্ধীর মণিপুর সফরকে কটাক্ষ করতে ছাড়েননি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications