Manipur Violence: মণিপুরে SUV তে বিস্ফোরণ! সর্বদল বৈঠক ডাকলেন আমিত শাহ
মণিপুরে হিংসার (Manipur Violence) ঘটনা অব্যাহত। বুধবার সন্ধেয় গাড়িতে হওয়া বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেখানে ৩ মে থেকে লাগাতার হিংসার ঘটনা ঘটে চলেছে। এদিকে রাজ্য সফরের বেশ কিছু পর এবার হিংসা কবলিত মণিপুর নিয়ে সর্বদল বৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মণিপুরের বিষ্ণুপুরের কোয়াকতায় বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ একটি এসইউভিতে হওয়া বিস্ফোরণে তিনজন আহত হন। বিষ্ণুপুর অঞ্চলটি এবারের হিংসায় সব থেকে বিধ্বস্ত এলাকাগুলির মধ্যে একটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চালককে গাড়ি ছেড়ে যেতে নিষেধ করেছিলেন স্থানীয়রা। তারপরেই ঘটনাটি ঘটে (Manipur Violence)।

এক সর্বভারহতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এক পুলিশ কর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বুধবার সন্ধেয় ওই গাড়িতে আইইডি রাখা হয়েছিল।য বিস্ফোরণের পরে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে (Manipur Violence)। বিস্ফোরণে আহত তিনজনকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
এদিকে সরকারি সূত্রে জানানো হয়েছে, মণিপুরে সেনা-আধাসেনা এবং পুলিশের মিলিত বাহিনী বুধবার ইম্ফল পশ্চিম জেলায় বিদ্রোহীদের ব্যবহার করা একটি বাঙ্কার ভেঙে দিয়েছে। এছাড়াও ইম্ফল পূর্ব ও পশ্চিম জেলার দুটি জায়গা থখেকে প্রতিদ্বন্দ্রীদের মধ্যে লাগাতার গুলির শব্দ পাওয়া গিয়েছে। তবে মৃত কিংবা আহত হওয়ার কেনও খবর সামনে আসেনি।

রাজ্যের বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চলছে। অন্যদিকে রবিবার পর্যন্ত ইন্টারনেটের ওপরে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। সাম্প্রতিক সময়ে মণিপুরে সব থেকে বড় ঘটনা হল ইস্ফলে কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের বাড়িতে আগুন দেওয়া (Manipur Violence)।












Click it and Unblock the Notifications