Manipur: মহিলাকে গুলি করে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে দিল জঙ্গিরা! ফের অশান্ত মণিপুর
Manipur: ফের অশান্তির আগুনে জ্বলল মণিপুর। বৃহস্পতিবার রাতে জিরিবাম এলাকায় কুকি-জো (Kuki-Zo) সংগঠনের উপর সশস্ত্র জঙ্গিরা হামলা চালায় বলে অভিযোগ। হামলায় স্থানীয় স্কুল শিক্ষিকা এক মহিলাকে গুলি করে আগুনে পুড়িয়ে (Burnt to death) দেওয়ার অভিযোগ উঠল। তিন সন্তানের মা হুমার সম্প্রদায়ের ওই মহিলার মৃত্যুতে মেইতি গোষ্ঠীকে দায়ী করেছে কুকিরা।
সূত্রের খবর বৃহস্পতিবার রাতে জিরিবাম (Jiribam) জেলার জাইরোন হমার গ্রামে কমপক্ষে ৬টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। ঘরবাড়ি ছেড়ে পালান স্থানীয়রা। গ্রাম সংলগ্ন জঙ্গলে গিয়ে প্রাণে বাঁচেন গ্রামবাসীরা। হামলাকারীদের মুখের সামনে পড়ে যান এক মহিলা।

মৃত ওই মহিলাকে প্রথমে জঙ্গিরা গুলি করে বলে জানান মৃতার স্বামী। বাবা-মা ও তিন সন্তানকে নিয়ে পালিয়ে বাঁচেন ওই ব্যক্তি। কিন্তু মহিলাকে ধরে ফেলে হামলাকারীরা। বছর একত্রিশের ওই মহিলাকে পাকড়াও করে প্রথমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর তাঁকে আগুনে পুড়িয়ে দেয় জঙ্গিরা, বিবৃতি জারি করে বিস্ফোরক অভিযোগ ট্রাইবাল লিডারস ফোরামের।
7th Nov. 2024, #Manipur #Jiribam
— Adv. Siam Phaipi (@SiamPhaipi) November 8, 2024
Reports coming in that Arambai Tenggol and other #Meitei Terrorists have once again attacked and burnt several Hmar Kuki-Zo houses. One Hmar lady named Sangkim w/o Ngurthansang reportedly shot & injured.
The 2 years of Manipur Normalcy! pic.twitter.com/yqHec1K2VS
গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি মণিপুর পুলিশ। উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে মেইতি (Meitei) ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে বিধ্বস্ত মণিপুর। প্রায় ২৪০ জন মানুষ প্রাণ হারিয়েছেন সংঘর্ষে। ভিটেমাটি হারিয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। প্রচুর সংখ্যক সেনা মোতায়েনের পরেও অশান্তির আগুনে জ্বলছে মণিপুর।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে মণিপুরে বাঙালি অধ্যুষিত এলাকাতেও সংঘর্ষ ছড়ায় বলে সূত্রের খবর। মংবুং ও তার সংলগ্ন এলাকায় সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি চলে। গুলির শব্দে প্রাণভয়ে এলাকা ছাড়েন অনেকে। কুকি ও মেইতি সম্প্রদায়ের সংঘাতে এবার নাগা সম্প্রদায়ের যোগ। যার জেরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নাগা ও মেইতিদের মধ্যে সংঘর্ষ বড় আকার নেবে বলেও আশঙ্কা।












Click it and Unblock the Notifications