Manipur Violence: অশান্ত মণিপুরে আহত দুজনের মৃত্যু, পথে নেমে পরিস্থিতি দেখবেন রাহুল

Manipur Violence: দিন কাটলেও শান্তি ফিরছে না মণিপুরে। সে রাজ্যে ক্রমশ মাথা চাড়া দিচ্ছে জাতিগত হিংসা। আর এরই মধ্যে নতুন করে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে মণিপুরের কাংপোকপি জেলায় রীতিমত উত্তাল হয়ে উঠে।

জাতিগত হিংসায় এক বিক্ষোভকারী এলোপাথাড়ি গুলি চালায়। আর থামাতে পাল্টা গুলি চালায় সেনাও। সেনার গুলির আঘাতে আহত দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ঘটনায় আরও পাঁচজন আহত বলে দাবি সংবাদমাধ্যমের।

rahul gandhi

আর এরপরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইম্ফলের বিজেপি অফিস ঘিরে ধরে চলে বিক্ষোভকারীদের তাণ্ডব। আর তা সামলাতে কাঁদানে গ্যাস ব্যবহার করেন সুরক্ষাকর্মী। তবে ঘটনা নিয়ে সেনার তরফে একটি বার্তা দেওয়া হয়েছে।

আর সেই বার্তায় সেনা জানাচ্ছে, পরিস্থিতি কড়া হাতে সামাল দেওয়া হয়েছে। ঘটনার পরেই এলাকাতে আরও বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে। আর এরই মধ্যে আজ শুক্রবার সকাল থেকে অশান্তি বিধ্বস্ত বিভিন্ন জায়গাতে যাচ্ছেন রাহুল গান্ধী।

বৃহস্পতিবার সকালেই মণিপুরে পৌঁছেছেন তিনি। সে রাজ্যে পৌঁছেই রাজধানী ইম্ফলের বিভিন্ন অংশে যান রাহুল। পাশাপাশি শরনার্থী ক্যাম্পগুলিও ঘুরে দেখেন তিনি। রাহুল জানিয়েছেন, মণিপুরে শান্তি প্রতিষ্ঠাই প্রধান কর্তব্য। আজ মণিপুরে বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। পাশাপাশি আরও একাধিক কর্মসূচি রয়েছে কংগ্রেস নেতার।

তবে রাহুল গান্ধীর মণিপুর সফরকে কটাক্ষ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর দাবি, সবটাই মিডিয়া হাইপ! তবে কেন্দ্র এবং রাজ্য সরকার সবরকম ভাবে শান্তি ফেরানোর চেষ্টা করছে। কিন্তু রাহুল গান্ধীর এই সফরে পজিটিভ কিছু হবে না। এমনকি শান্তি ফেরানোর ক্ষেত্রে কংগ্রেস নেতার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী।

বলে রাখা প্রয়োজন, জাতিগত হিংসায় উত্তাল মণিপুর। এই অবস্থায় বারবার শান্তির বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এমনকি খোদ অমিত শাহ মণিপুরে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন। কিন্তু এরপরেও উত্তাল সে রাজ্য। আর এই পরিস্থিতির জন্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+