Manipur: ফের জ্বলছে মণিপুর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন

মণিপুরে অশান্তি কিছুতেই থামছে না। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মণিপুরের কোঙ্গবায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী রঞ্জন সিংয়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে এখনো পর্যন্ত মন্ত্রী সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। গত ১ মাসের বেশি সময় ধরে মণিপুরে অশান্তি চলচে। িকছুতেই দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামানো যাচ্ছে না। মেইই সম্প্রদায়কে সংরক্ষণে আনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কুকি সম্প্রদায়ের মানুষ। তার জেরেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর।

মণিপুর
Photo Credit: পিটিআই

মণিপুরে নতন করে অশান্তি শুরু হয়েছে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। মণিপুরে নতুন করে অশান্তি শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেছেন চেষ্টা করেও অশান্তি থামানো যাচ্ছে না। নতুন সংঘর্ষে ৯ জন মারা গিয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন। তারপরেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

শুধু কেন্দ্রীয় বিদেশ প্রতি মন্ত্রীর বাড়িতেই হামলা চালানো হয়নি মণিপুরের একমাত্র মহিলা মন্ত্রীর বাড়িতেও হামলা চালানো হয়েছে। এদিকে রাজ্যপালের নেতৃত্বে শান্তি রক্ষার জন্য বিশেষ কমিটি গড়ে দিয়েছেন অমিত শাহ। কিন্তু সেই কমিটিতে কেন মুখ্যমন্ত্রী বীরেন সিংকে রাখা হয়েছে তাতে প্রবল আপত্তি জানিয়েছে কুকি সম্প্রদায়।

দফায় দফায় দুই সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চলছে কিন্তু কিছুতেই শান্তি ফেরানো যাচ্ছে না। একাধিক জায়গায় এখনও দুই জনজাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। সংঘর্ষে মৃতের সংখ্যাও বাড়তে শুরু করে দিয়েছে। পরিস্থিতি চরম আকার নিয়েছে মণিপুরে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। সেনাবাহিনী রুট মার্চ করছে এবং টহল দিচ্ছে। একাধিক জায়গায় কার্ফু জারি করা হয়েছে। তার জেরে জিনিসের দাম ভয়াবহ আকার নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+