তাজমহলে ঢুকতে বাধা মণিপুরের পড়ুয়াদের, নির্দেশ তদন্তের

মণিপুরের কিছু পড়ুয়াকে তাজমহলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিল 'দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া' তথা এএসআই।

আগ্রা, ১০ জানুয়ারি : মণিপুরের কিছু পড়ুয়াকে তাজমহলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিল 'দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া' তথা এএসআই।

সূত্রের খবর, তাজমহলের কর্তব্যরত সিআইএসএফ কর্মী ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালেপ একদল পড়ুয়াকে তাজমহলে প্রবেশে বাধা দেয়। অভিযোগ পড়ুয়াদের নিজেদের নাগরিকত্ত্বের প্রমাণ দিতে বলেন ওই কর্মী। পরে স্থানীয় পুলিশের হস্তক্ষেপে তাজমহলে প্রবেশ করতে দেওয়া হয় তাদের। যদিও এই গোটা বিষয়টি নিয়ে ভেদাভেদের অভিযোগ তুলে এএসআই কর্তৃপক্ষের কাছে চিঠি লেখেন পড়ুয়ারা।

তাজমহলে ঢুকতে বাধা মণিপুরের পড়ুয়াদের, নির্দেশ তদন্তের

রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ তাজমহলের গেটে পৌঁছন পড়ুয়ারা। কিন্তু সেখান থেকে তাদের ভিতরে ঢুকতে দিতে বাধা দেওয়া হয়। কারণ অনেক ক্ষেত্রে বিদেশীদের সঙ্গে তাদের চেহারার মিল থাকে। আর বিদেশীরা ভারতীয় সেজে কম টাকার টিকিটে ভিতরে ঢুকে পড়ে অনেকসময়। সেই কারণেই হয়তো কড়াকড়ি বলে মনে করছেন অনেকে।

প্রসঙ্গত, তাজমহলের বিদেশী পর্যটকদের জন্য টিকিটমূল্য ১০০০ টাকা। কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে এই টিকিটের দাম ৪০ টাকা।

তবে অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র এবং দেশীয় সফরে ঘুরতে আসার চিঠি দেখানো সত্ত্বেও তাজমহলের ভিতরে প্রবেশ করতে পড়ুয়াদের বাধা দেন ওই সিআইএসএফ জওয়ান। এরফলে পড়ুয়াদের সঙ্গে তর্কাতর্কিও শুরু হয়।

এরপরে যাদের আধার কার্ড আছে শুধুমাত্র তাদের ভিতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয় বলে অভিযোগে জানানো হয়েছে। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে সবাইকেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়।

গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তারক্ষীদের কাছ থেকে ওই সময়ের সিসিটিভি ফটেজ চাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+