থমথমে ইম্ফল, মণিপুরে শান্তি ফেরাতে রুটমার্চ সেনার, অনেকটাই উন্নত পরিস্থিতি
জ্বলছিল গোটা শহর। রাজধানী ইম্ফলের পরিস্থিতি সবচেয়ে সংকটজনক ছিল। কিন্তু এখন অনেকটাই শান্ত পরিস্থিতি। ইম্ফল থমথমে হয়ে রয়েছে। নতুন করে মণিপুরের কোথাও কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। ধীরে ধীরে শান্তি ফিরছে বলে দাবি করেছে ভারতীয় সেনা।
এলাকায় শান্তি বজায় রাখতে বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে ভারতীয় সেনা। পরিস্থিতি সামাল দিতে আধাসেনাও নামানো হয়েছিল। হিংসা বিধ্বস্ত এলাকা থেকে ৯০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকালই সেনা বাহিনীর পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছিল কিছু ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে তার থেকে অশান্তি ছড়াচ্ছে।

দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তপশিলি উপজাতির অন্তর্ভুক্তি নিয়ে তুমুল সংঘাতের তৈরি হয়েছিল। নাগাদের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল মেইই সম্প্রদায়ের মানুষ। ইম্ফল এবং চূড়াচন্দ্রপুর এলাকায় অশান্তি সবচেয়ে বেশি ছড়িয়েছিল। সেখানে ধীরে ধীরে শান্তি ফিরে অসেছে বলে জানিয়েছে সেনা বাহিনী। তবে স্বাভাবিক হতে সময় লাগবে।
মানুষের মন থেকে আতঙ্ক দূর করতে রুট মার্চ করা হচ্ছে। মেরে এবং কংপোকফি এলাকাতেও শান্তি রক্ষার সবরকম চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। সেখানেও নতুন করে সংঘর্ষের কোনও খবর পাওয়া যায়নি। আরও সেনা পাঠানো হয়েছে সেখানে। নাগাল্যান্ড থেকে অতিরিক্ত সেনা নিয়ে যাওয়া হয়েছে সেখানে।

শান্তি ফেরাতে আধা সেনা এবং সেনাবাহিনী ফ্ল্যাগমার্চ শুরু করেছে বিভিন্ন এলাকায়। গত ৩ তারিখ থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর। মণিপুরের দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তপশিলী জাতিতে অন্তর্ভুক্তি নিয়ে অশান্তি তৈরি হয়। তার জেরে দুই পক্ষের মিছিল থেকে হামলার অভিযোগ ওঠে। তারপরে আর হিংসা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল ইম্ফলে। সেখানে দফায় দফায় সংঘর্ষ এবং একাধিক প্রার্থনা স্থলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছাড়তে শুরু করেছিলেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল ইম্ফলে যে অশান্তি ছড়াতে দেখলে দেখামাত্র গুলির নির্দেশ জারি করা হয়েছিল। তারপরেই সেনা নামানো হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এমনকী ব্রডব্যান্ড সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছিল।
বক্সার মেরি কম টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেণ। টুইটে তিনি লিখেছিলেন আমার রাজ্য জ্বলছে। প্রধানমন্ত্রীকে মণিপুরের পরিস্থিতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পরিস্থিতি উন্নত করার আর্জি জানিয়েছিলেন মেরিকম।












Click it and Unblock the Notifications