মণিপুরে টিকিট না পাওয়া বিজেপি নেতারা কংগ্রেস ও অন্য দলে যোগ দিচ্ছেন

মণিপুরে টিকিট না পাওয়া বিজেপি নেতারা কংগ্রেস ও অন্য দলে যোগ দিচ্ছেন

উত্তরপ্রদেশ হোক কিংবা মণিপুর, বিধানসভা নির্বাচনের মুখেই বড় সমস্যায় পড়ছে বিজেপি৷ ভোটে লড়ার টিকিট না পেলেই দল ছাড়ছেন নেতারা৷ যোগীরাজ্যের পর এবার মণিপুরেও একই সমস্যায় পদ্মব্রিগেড৷ মণিপুরের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী না হওয়া বিজেপির নেতারা দল ছাড়ছেন তাদের প্রাথমিক গন্তব্য কংগ্রেস! তবে অন্য যে কোনো দল যারা তাদের টিকিট দেবে সেখানে যোগ দিচ্ছেন বিজেপি ছেড়ে যাওয়া নেতারা৷

মণিপুরে টিকিট না পাওয়া বিজেপি নেতারা কংগ্রেস ও অন্য দলে যোগ দিচ্ছেন

মণিপুরে দলের প্রার্থী তালিকা ঘোষণার একদিন পরে, মোইরাং বিধানসভা কেন্দ্রের বর্তমান বিজেপি বিধায়ক, পি শরৎ চন্দ্র সিং, তার সমর্থকদের সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছেন। সেকমাই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী নিংথৌজাম বীরেন এবং নিংথৌজাম জয়কুমার সিংও কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে আরও ১২ জন বিজেপি নেতা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ সোমবার বিজেপি মণিপুরে ৬০ টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করার পরপরই মণিপুর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সমর্থকরা বেশ কিছু জায়গায় দলীয় পতাকা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কুশপুত্তলিকা জ্বালায়।

রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপির দলীয় কার্যালয় ভাংচুরও কর হয়৷ যার ফলে বিজেপি কার্যালয় বাঁচানোর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে ল হয়েছিল মণিপুর সরকারকে৷ ২০১৭ সালের পরে বিজেপিতে যোগদানকারী নেতাদের এবার ভোটে প্রার্থী করেছে বিজেপি। অন্য দল থেকে আগত এই নেতাদের তালিকার ১৬ জনের মধ্যে দশজন কংগ্রেসের, আর ৪ জন অন্যান্য স্থানীয় দল থেকে আসা। মূলত এ নিয়েই বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ চুড়ান্ত জায়গাতে পৌঁছেছে৷ মণিপুর কংগ্রেসের সহ-সভাপতি এবং মুখপাত্র কে এইচ দেবব্রত সংবাদমাধ্যমকে বলেছেন যে বিজেপি থেকে কংগ্রেসের আসতে চাওয়া নেতাদের তাঁরা স্বাগত জানাবেন৷

তিনি সংবাদমাধ্যমকে আরও জানান, আমরা ইতিমধ্যে ৪০ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছি এবং আরও একটি তালিকা দু-তিন দিনের মধ্যে প্রকাশ করা হবে। কিন্তু এখন, টিকিট না পাওয়া বেশ কয়েকজন বিজেপি নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কংগ্রেসের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তাঁদের স্বাগত জানাতে প্রস্তুত। বিজেপি বিধায়কদের একটি অংশ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি-তে যাচ্ছেন এবং এক বা দুই দিনের মধ্যে তাঁরা এনপিপি-তে যোগ দেবেন এরকমটা সূত্র মারফৎ জানা গিয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+