Manipur:মন ভারাক্রান্ত, মণিপুরবাসীদের সঙ্গে কথা বলে জানালেন রাহুল গান্ধী
জ্বলছে মণিপুর। দেড়মাস ধরে নিদারুন কষ্টের মধ্যে রয়েছেন সেখানকার মানুষ। মণিপুরবাসীর সঙ্গে কথা বলে মন ভেঙে গিয়েছে। এমনই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকালই তিনি মণিপুরে পৌঁছেছে। সেখান একাধিক জায়গায় তাঁর কনভয় আটকায় পুলিশ।
গতকালের পর আজও মণিপুরের হিংসা বিধ্বস্ত একাধিক জায়গায় পরিদর্শন করেন তিনি। কথা বলেন সেখানতার সাধারণ মানুষের সঙ্গে। তাঁদের দুর্দশার কাহিনী শোনেন তিনি। তারপরেই এই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন সেখানকার মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন।

তিনি বলেছেন সবার আগে মণিপুরে শান্তি ফেরানো জরুরি নইলে সাধারণ মানুষের এই দুর্দশা কোনও ভাবেই কমানো যাবে না। তিনি সেখানে ইউনাইটেড নাগা কাউন্সিলের প্রতিনিধি দের সঙ্গে কথা বলেন। ত্রাণ শিবিরে যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আশ্রয় নিয়েেছ তাঁদের সঙ্গেও কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এদিকে রাহুল গান্ধীর মণিপুর সফরের মাঝেই মুখ্যমন্ত্রী বীরেণ সিংয়ের পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন বীরেন সিং। তিনি নাকি আজই রাজ্যপালের কাছে গিয়ে তাঁর পদত্যাগ পত্র জমা দিয়ে আসবেন। যদিও এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে শোনা যাচ্ছে মণিপুরের শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছেন সেই দায় নিয়েই নাকি তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে চাইছেন।












Click it and Unblock the Notifications