Manipur News: মায়ানমার সীমান্তে স্নাইপার ব্যবহার করে পুলিশকে গুলি! ঘটনাস্থলেই মৃত্যু আধিকারিকের

Manipur News: ভারত-মায়ানমার সীমান্তে চলল গুলি! আর এই ঘটনায় এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মণিপুরে সীমান্ত সংলগ্ন মোড়ে (Moreh) বলে একটি শহরে ঘটেছে। তাও আবার কিনা প্রকাশ্য দিবালকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে ওই পুলিশ আধিকারিককে স্নাইপারের সাহায্যে দূর থেকে টার্গেট করা (Manipur News) হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিকের নাম চিংথাম আনন্দ (Chingtham Anand)। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (SDPO) হিসাবে কর্মরত ছিলেন।

স্নাইপার ব্যবহার করে পুলিশকে গুলি!

মণিপুর সংলগ্ন মোড়ে (Moreh) বলে ওই শহরে একটি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। আর সেটির কাজই এদিন সকালে খতিয়ে দেখতে যান চিংথাম আনন্দ (Chingtham Anand)। আর সেই সময় তাঁর উপর হামলা। সঙ্গে সঙ্গে মাটিতে লুঠিয়ে পড়েন ওই পুলিশ আধিকারিক।

যদিও দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চিংথাম আনন্দ (Chingtham Anand)-কে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকরা তাঁর শরীরে বুলেটের (Manipur News) চিহ্ন পেয়েছেন। এমনকি শরীর থেকে গুলিটিও বার করা হয়েছে বলে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে কুকিরা থাকতে পারে।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও বক্তব্য সামনে আসেনি। মোড়ে (Moreh) এলাকাটি একেবারে মায়ানমার সীমান্ত ঘেষে। বিভিন্ন জন জাতি সংগঠনের মানুষ বসবাস করেন। তবে এই ঘটনার পরেই এলাকাজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+