Manipur: মোদীর জন্য অপেক্ষায় মণিপুর, বীরেন সিংয়ের পদত্যাগের পরই বিজেপিকে নিশানা কংগ্রেসের
সোমবার মণিপুরে বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে কংগ্রেস। তার আগের দিনই ইস্তফা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। দিল্লি ভোটের ফলাফল প্রকাশের পর একেবারেই কোণঠাসা হয়ে গিয়েছিল কংগ্রেস শিবির। কিন্তু মণিপুর ইস্যু তাদের কিছুটা অক্সিজেন দিল।
বীরেন সিং পদত্যাগ করার পরই বিজেপিকে নিশানা করার সুযোগ হাতছাড়া করেনি হাত শিবির। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ প্রত্যেকেই এই ইস্যুতে নিশানা করেছে বিজেপি শিবিরকে।

এখানে থেমে না থেকে রাহুল গান্ধী আরও লিখেছেন, এই সময়ে সবথেকে বেশি অগ্রাধিকার হল মণিপুরে শান্তি ফিরিয়ে আনা জনগণের আস্থা অর্জন করা। প্রধানমন্ত্রী মোদীকে একবার মণিপুরে যেতে হবে সেখানকার মানুষের কথা শুনতে হবে এবং কীভাবে শান্তি ফিরবে সেই বক্তব্য জানাতে হবে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ লিখেছেন, আগামীকাল মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং মন্ত্রিসভার বিরুদ্ধে কংগ্রেস অনাস্থা আনতে প্রস্তত ছিল। আবহাওয়া টের পেয়েই পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। কংগ্রেসের পক্ষ থেকে ২০২৩ সালের মে মাস থেকে এই দাবি তোলা হয়েছিল যখন হিংসা শুরু হয়। মণিপুরের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষা করছেন যিনি এখন ফ্রান্স এবং আমেরিকা সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গত ২০ মাসে তিনি একবারও মণিপুরে যাওয়ার সময় পাননি বা যাওয়ার কথা ভাবেননি।
For nearly two years, BJP's CM Biren Singh instigated division in Manipur. PM Modi allowed him to continue despite the violence, loss of life, and the destruction of the idea of India in Manipur.
— Rahul Gandhi (@RahulGandhi) February 9, 2025
The resignation of CM Biren Singh shows that mounting public pressure, the SC…
বিগত কয়েক বছর ধরেই অশান্ত মণিপুর। দুই জন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বার বার উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। উত্তর পূর্বের এই রাজ্যটি দিল্লির কাছে চিন্তার বিষয় উঠেছিল ক্রমেই। অবশেষে পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রবিবারই রাজভবনে গিয়ে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে গিয়ে নিজের ইস্তফা দিলেন।
এদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর আগামীকাল থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশন আপাতত বন্ধ রাখলেন রাজ্যপাল। রবিবার রাতের দিকে জানানো হয়েছে, ১০ ফেব্রুয়ারি থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে না।












Click it and Unblock the Notifications