Manipur: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আপত্তি, শান্তি কমিটি বয়কট কুকি সম্প্রদায়ের

একের পর এক সংঘর্ষ। কিছুতেই শান্তি ফেরানো যাচ্ছে না উত্তর পূর্বের রাজ্য মণিপুরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গিয়ে শেখানে আদিবাসী জনজাতিদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। হুঁশিয়ারি দিয়েেছন। কিন্তু কিছুতেই কোনও সমাধান সূত্র বেরিয়ে আসছে না।

কেন্দ্রের তৈরি শান্তি কমিটি বয়কট করেছে কুকি সম্প্রদায়। মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের উপস্থতিত প্রতিবাদ জানিয়েই তাঁরা এই শান্তি কমিটি বয়কট করেছেন বলে জানিেয়ছেন। তাঁদের অভিযোগ কেন্দ্র আলোচনার মত পরিস্থিতি কেন্দ্র তৈরি করতে পারছে না। রাজ্যপাল অনুসূয়া উকেই-র নেতৃত্বে ৫১ সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছিলেন অমিত শাহ। তাতে মুখ্যমন্ত্রী বীরেন সিংও ছিলেন।

মণিপুর

গত ১০ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি শান্তি কমিটি গড়ে দেওয়া হয়। তাতে বিভিন্ন জনজাতির সম্প্রদায়ের প্রতিনিধিরা রয়েছেন। সংঘর্ষ এবং অশান্তি রুখতে সেই সব জনজাতির প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা করার কথা এই কমিটির। কিন্তু তার পরেই বেঁকে বসেন কুকি ইম্পি মণিপুর সংগঠনের সভাপতি অজনাগ খোঙ্গসাই। তিনি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কমিটিতে থাকায় তাঁদের পক্ষে শান্তি আলোচনায় অংশ নেওয়া সম্ভব হবে না।

মণিপুর

এদিকে কুকি সম্প্রদায়ের সঙ্গে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছে মণিপুরের আরেক আদিবাসী জনজাতি সংগঠন কোকোমি। তাঁরা পাল্টা কুকিদের দিকে আঙুল তুলেছে এবং অশান্তির আবহে তৈরির জন্য কুকিদের দায়ী করেছে। তাঁরা অভিযোগ করেছে যতক্ষণ না হিংসা হানাহানি বন্ধ হচ্ছে ততক্ষণ কোনও ভাবেই এই শান্তি আলোচনায় বসা সম্ভব নয়।

এর আগে অমিত শাহ মণিপুরে গিয়ে দুই জনজাতি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। এবং তাঁদের অস্ত্র সম্বরণ করার বার্তা দিয়েছিলেন। কিন্তু কিছুতেই সেই সংঘর্ষ থামানো যাচ্ছে না। দুই জনজাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে দিয়েছে। দফায় দফায় সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে রাজ্য। লাগাতার এক মাস ধরে কার্ফু জারি রয়েছে তার জেরে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+