Manipur: মোদী সরকারের বিরুদ্ধে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ মণিপুরের দুই নির্যাতিতা
মণিপুর কাণ্ডে আরও চাপ বাড়ল মোদী সরকারের। এবার মণিপুরের ভাইরাল ভিডিও-র দুই নির্যাতিতা দ্বারস্থ হয়েছেন শীর্ষ আদালতের। কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছেন তাঁরা। আজই তাঁদের মামলা শুনবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
এদিকে মণিপুর ইস্যুতে আজও উত্তাল হয়ে উঠবে সংসদের অধিবেশ। বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর ইস্যুতে সরব বিরোধীরা। মোদী সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব এনেছেন তাঁরা। মণিপুরে শান্তি ফেরাতে মোদী সরকার ব্যর্থ অভিযোগ করেই সংসদে সরব হয়েছেন বিরোধীরা।

মণিপুরে আজও অশান্তির ঘটনা ঘটেছে। একাধিক জায়গায় মেতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মণিপুরে দুই নির্যাতিতার ভিডিও ভাইরাল হওয়ার পর আসলে সেখানে কী ঘটছে সেটা একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে। ধর্ষণ, গণধর্ষণ খুন থেকে শুরু করে গণহত্যা, জীবন্ত জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে চলেছে। তাতে কিছুতেই রাশ টানতে পারছে না রাজ্য সরকার। এমনকী সেনা নামিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।
এদিকে সুপ্রিম কোর্টে নির্যাতিতা তরুণিরা তাঁদের আবেদনে নিজেদের পরিচয় যাতে গোপন থাকে তার আর্জি জানিয়েছে। এবং সেকারণে এক্স এবং ওয়াই নাম দিয়ে আদালতে আবেদন করেছেন তাঁরা। তাঁরা সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন যে যেন নিরপেক্ষ সিট গঠন করে ঘটনার তদন্ত করা হয়। এবং মামলার বিচার যেন রাজ্যের বাইরে কোথাও করা হয়।
সেই সঙ্গে আদালতের কাছে নিজেদের সুরক্ষার দাবি জানিয়েছেন। দুই নির্যাতিতা তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে তাঁদের গোপন জবানবন্দি যেন তাঁকে বাড়ির কাছাকাছি কোনও ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয় তার আর্জি জানিয়েছেন তাঁরা। এদিকে কেন্দ্রের পক্ষ থেকে আগেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications