Manipur Incident: মণিপুরে বীরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার! NDA ছাড়ল পুরনো সহযোগী

Manipur Incident: মণিপুরে হিংসা শুরু হয়েছিল ৩ মে। এর ঠিক তিন মাসের কিছু পরে সেখানকার বীরেন সিং সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণ করল কুকি পিপলস অ্যালায়েন্স। কেপিএ সভাপতি টংমাং হাওকিপ রাজ্যপাল আনসুইয়া উইকে চিঠি লিখে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে দলের সিদ্ধান্ত সম্পর্কে তাঁকে জানিয়েছেন।

মণিপুরে বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার যে টানা তিনমাসের বেশি সময় ধরে চলে আসা হিংসার কারণে, তা আর বলার অপেক্ষা রাখে না। গত তিনমাসের বেশি সময় ধরে চলে আসা হিংসায় এখনও পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা ১৬০-এর কিছু বেশি।

মণিপুর

কেপিএ সভাপতি টংমাং হাওকিপ রাজ্যপালকে দেওয়া চিঠিতে বলেছেন, বর্তমানের হিংসা ঘটনা সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরে তারা মনে করছেন বীরেন সিং সরকারের প্রতি সমর্থন করা উচিত হবে না।

উল্লেখ করা যেতে পারে ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় কেপিএ-এর সদস্য সংখ্যা দুই। সাইকুল থেকে জিতেছিলেন কিমনিও হাওকিপ এবং সিংহাত থেকে চিনলুনথাং। তবে ৬০ আসনের বিধানসভায় বিজেপির দখলেই সব থেকে বেশি ৩২ টি আসন রয়েছে। এছাড়াও বিজেপি পাঁচজন এনপিএফ বিধায়ক এবং তিনজন নির্দল বিধায়কের সমর্থন পেয়ে আসছে বীরেন সিং সরকার।

মণিপুরে বিরোধীদের দখলে রয়েছে আঠারোটি আসন। এর মধ্যে এনপিপির দখলে রয়েছে সাতটি, কংগ্রেসের দখলে রয়েছে পাঁচটি এবং জেডিইউ-এর দখলে রয়েছে ছটি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+