Manipur Incident: অভিযোগের পাল্টা অভিযোগ! মেইতেই-কুকিদের দাবি আর পাল্টা দাবি মোদী-শাহদের কাছে

Manipur Incident: কুকি জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে কোনওরকমের আলোচনা করা চলবে না। কেন্দ্রের কাছে এমনটাই দাবি জানাল মেইতেই সম্প্রদায়ের নাগরিক সংস্থা কো-অর্ডিনেটিং কমিটি অন মনিপুর ইন্টিগ্রিটি। তাদের দাবি এই সংগঠনগুলির সদস্যরা রাজ্যের বর্তমান অশান্তির জন্য দায়ী। আর তাদের ক্যাডাররা ভি দেশী বলেও দাবি মেইতেইদের।

অন্যদিকে মণিপুরের নয়টি কুকি-জেমি উপজাতি সংগঠনের সংযুক্ত সংগঠন, জোমি কাউন্সিল স্টিয়ারিং কমিটি মণিপুরের বর্তমান জাতিগত সংকটের স্থায়ী সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছে। পাশাপাশি তারা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিও করেছে।

Manipur Incident

মেইতেই সম্প্রদায়ের নাগরিক সংস্থা কো-অর্ডিনেটিং কমিটি অন মনিপুর ইন্টিগ্রিটির আহ্বায়ক জিতেন্দ্র নিঙ্গোম্বা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন সূত্র থেকে তারা জানতে পেরেছেন ভারত সরকার কুকি সংগঠনের সঙ্গে আলোচনা করতে পারে। কিন্তু তাদের সংগঠন ছাড়াও অন্য অনেক মণিপুরের সংগঠন (Manipur Incident) এর বিরুদ্ধে।

কো-অর্ডিনেটিং কমিটি অন মনিপুর ইন্টিগ্রিটির ওই নেতা বলেছেন, তারা মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার দাবিতে ২৯ জুলাই রাজ্যে সমাবেশের আয়োজন করবে। পাশাপাশি মেইতেইদের সংগঠনের তরফে দাবি করা হয়েছে, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে উত্তর-পূর্বাঞ্চলে মাদক-সন্ত্রাসকে সমর্থন করছে।

এব্যাপারে কো-অর্ডিনেটিং কমিটি অন মনিপুর ইন্টিগ্রিটি ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টের কথা উল্লেখ করেছে। যেখানে বলা হয়েছে, উত্তর-পূর্বের ১,২৫,০০০ একর পাহাড়ি এলাকায় আফিম চাষ করা হয়। প্রতি বছর এই এলাকা থেকে প্রায় ৬৫০ মেট্রিক টন আফিম উৎপাদিত হয় (Manipur Incident)।

একই কারণে কুকি অধ্যুষিত মণিপুরের পার্বত্য এলাকা থেকে বছরে ৫০ হাজার কোটি টাকা থেকে ৬৫ হাজার কোটি টাকা আয় হয়। মেইতেইদের সংগঠনের দাবি এই এলাকাগুলি সশস্ত্র চিন-কুকি জঙ্গিদের দ্বারা সুরক্ষিত এহং পরিচালিত হয়।

মণিপুরের চিন-কুকি-মিজো-জোমি জনগোষ্ঠীর সাতজন বিজেপি বিধায়ক-সহ ১০ উপজাতি বিধায়ক আদিবাসীদের জন্য আলাদা প্রশাসন তৈরির আহ্বান জানিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী (Manipur Incident) সেই দাবি প্রত্যাখ্যান করেছেন।

জোমি কাউন্সিল স্টিয়ারিং কমিটির তরফে মণিপুরের আদিবাসীদের ওপর হামলার তদন্তের ভার এনআইএ-র হাতে দেওয়ার দাবি করেছে। তারা অভিযোগ করেছেন কুকি-জোমি উপজাতিদের ওপরে ধারাবাহিক আক্রমণ অব্যাহত রয়েছে। পাশাপাশি তাদের অভিযোগ গত ৩ মে থেকে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ সংগঠিত হচ্ছে।

সংগঠনের তরফে মণিপুরে (Manipur Incident) রাষ্ট্রপতি শাসনের দাবি করা হয়েছে। বলা হয়েছে রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন। তাদের অভিযোগ সরকারি অস্ত্রাগার থেকে অন্তত পাঁচহাজার অত্যাধুনিক অস্ত্র ও লক্ষাধিক রাউন্ড গোলাবারুদ লুট করা হয়েছে। অস্ত্র উদ্ধারে তল্লাশিও দাবি করা হয়েছে সংগঠনের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+