Manipur Incident: দেশের নিরাপত্তার সমস্যা তৈরি করতে পারে মণিপুর! শঙ্কিত অধীর ও 'INDIA'-র নেতারা

Manipur Incident: মণিপুর সফরের দ্বিতীয় দিনে বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর প্রতিনিধি দলের নেতা অধীর চৌধুরী বলেছেন, কেন্দ্রীয় সরকারের ওপরে বিষয়টি নিয়ে চাপ তৈরি করা হবে। তিনি আরও বলেন, সংসদে অনাস্থা প্রস্তাব গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত মণিপুর ইস্যুতে আলোচনা করা।

প্রসঙ্গত, ৩ মে সেখানে হিংসা শুরু হওয়ার পর থেকে প্রায় তিন মাস অতিক্রান্ত। মণিপুরে হিংসা এখনও চলছে। সংসদে বিষয়টি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। বিরোধীরা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। উপত্যকার মানুষ পাহাড়ে যেতে পারছেন না, আবার পাহাড়ের মানুষ উপত্যকায় যেতে পারছেন না।

Manipur Incident

উত্তর-পূর্বের রাজ্য পরিদর্শনের পরে বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা তাদের পর্যবেক্ষণের ওপরে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেন। বৈঠক সেরে বেরিয়ে অধীর চৌধুরী বলেছেন, রাজ্যপাল তাদের পর্যবেক্ষণ শুনেছেন। তিনি হিংসার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

প্রতিনিধি দলের নেতা তথা লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী বলেছেন, রাজ্যপাল অনুসুইয়া ইউকেয়ে পরামর্শ দিয়েছেন, যে মণিপুরের পরিস্থিতির সমাধানের জন্য সবার একসঙ্গে কাজ করা উচিত। তিনি আরও বলেছেন, বিরোধীরা সুযোগ পেলেই কেন্দ্রীয় সরকারের ওপরে চাপ তৈরি করবে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সামনে সেখানকার ত্রুটিগুলি উত্থাপন করবে।

অধীর চৌধুরী কেন্দ্রীয় সরকারের উদ্দেশে আবেদন করে বলেছেন, দেরি না করে অনাস্থা প্রস্তাব গ্রহণ করে মণিপুরের পরিস্থিতি নিয়ে যেন সংসদে আলোচনা করা হয়। তিনি বলেছেন, পরিস্থিতি থাকাপের দিকে যাচ্ছে। মণিপুরের পরিস্থিতি জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করার পরে বিরোধী সাংসদরা বলেছেন, তাঁরা সংসদে সরকারের ওপরে চাপ তৈরি করবেন। সর্বদলীয় বৈঠক ডেকে মণিপুর সমস্যার সমাধানের কথাও বলেছেন তারা। মণিপুরের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিরোধীদের তরফ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+