Manipur Incident: মণিপুরে ফের নতুন করে হিংসা-গুলি-স্কুলে হামলা! স্কুল খোলার সম্ভাবনা আরও ক্ষীণ

Manipur Incident: গত ৩ মে থেকে শুরু হয়েছিল হিংসা। মধ্যে তা কিছু দিনের জন্য শ্লথ হয়ে গেলেও ফের হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। মণিপুর সরকার স্কুল খোলার যে নির্দেশিকা জারি করেছিল, তাও প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়েছে।

দুষ্কৃতীরা চুরাচাঁদপুর এবং বিষ্ণুপুর সীমান্তের কাছে একটি স্কুলে আগুন লাগিয়েছে (Manipur Incident)। এই এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরুর পরেই এই ঘটনায় এলাকার স্কুলগুলিতে কবে পড়াশোনা শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মণিপুরে হিংসায় ক্ষতিগ্রস্তদের তালিকায় পড়েছে এইসব শিশু-কিশোর-কিশোরীরা।

মণিপুর

বিষ্ণুপুর জেলার কোয়াকতায় হিংসার সময় গুলিবিদ্ধ হন এক মহিলা। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য ইম্ফলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রবিবার দীর্ঘক্ষণ সেখানে গুলি যুদ্ধ বলে বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে।

গত ৩ মে থেকে রাজ্যে হিংসা শুরু হওয়ার পর থেকে বন্ধ সেখানকার স্কুলগুলি। এমন কী হামলাকারীদের লক্ষ্য বস্তু (Manipur Incident) হয়ে উঠেছে এই স্কুলগুলি। দুষ্কৃতীরা চুরাচাঁদপুর এবং বিষ্ণুপুর সীমান্তের কাছে যে স্কুলে আগুন লাগিয়েছে সেটি আবাসিক স্কুল বলেই জানা গিয়েছে। সেখানে বই, বাসনপত্র-সহ প্রায় দেড় কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে।

মণিপুর

গত প্রায় দু-সপ্তাহ ধরে স্কুলে নেই প্রহরীও। প্রাণভয়ে পরিবার নিয়ে প্রহরীও পালিয়ে গিয়েছেন। স্কুলের প্রতিষ্ঠাতা ও মালিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দুষ্কৃতী হামলার সময় স্কুলের প্রথম তলায় কেউ ছিলেন না। তবে কাছেই বাড়িতে আগুন লাগানোর ঘটনার পর থেকে তারা স্কুলে হামলার বিষয়টি অনুমান করতে পেরেছিলেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত ওই স্কুলের ছাত্র সংখ্যা প্রায় ৫০০।

এদিকে রাজ্য জুড়েও শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। চুরাচাঁদপুর-সহ বিভিন্ন জায়গায় বাস্তুচ্যুতদের থাকার জন্য স্কুলগুলিকে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে স্কুলে হামলার ঘটনায় (Manipur Incident), তা খোলার সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে। ফলে স্কুলগুলি কবে খুলবে কিংবা ছাত্রছাত্রীরা ফের কবে স্কুলে ফিরে যেতে পারবে, তা নিয়ে সন্দিহান অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+