Manipur Incident: নিরাপত্তার আশ্বাসের পরেও মিজোরাম থেকে অসমে মেইতেইরা! মণিপুরের ট্র্যাজেডি হাতিয়ার TMC-র
Manipur Incident: মণিপুরে গত ৪ মে-র ভিডিও সামনে আসার পরে প্রাক্তন জঙ্গি গোষ্ঠীর তরফে রাজ্য ছাড়তে বলার পরে মিজোরামে বসবাসকারী মেইতেইদের অনেকেই মণিপুর কিংবা অসমে ফিরছেন। রবিবার মিজোরাম থেকে অসমে ফিরেছেন প্রায় অর্ধশতাধিক মেইতেই সম্প্রদায়ের মানুষ।
কাছাড়ের পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শনিবার রাতে এইসব মানুষের প্রতিবেশী মিজোরাম থেকে শিলচরে পৌঁছন। তাঁদেরকে বিন্নাকান্দি এলাকার লখিপুরে সরকারি ভবনে রাখা হয়েছে। তিনি আরও বলেছেন, এঁরা সবাই স্বচ্ছ্বল পরিবারের। অনেকেই নিজের গাড়িতে এসেছেন। কেউ কলেজের অধ্যাপক আবার কেউ সরকারি আধিকারিক।

অসমে আশ্রয় নেওয়া এইসব মানুষজন জানিয়েছেন, মিজোরামে এখনও পর্যন্ত কোনও হামলার ঘটনা ( Manipur Incident) ঘটেনি। এছাড়াও মিজোরাম সরকার তাদের সবরকমের নিরাপত্তা দিয়েছে। তবে তারা কোনও রকমের ঝুঁকি নিতে চাননি। নিজেদের নিরাপত্তার কথা ভেবেই তাঁরা অসমে এসেছেন বলে জানিয়েছেন। তাঁরা বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা ওখানেই থাকবেন।
অসমে শুধু মেইতেইরাই আশ্রয় নেননি। ৩ মে মণিপুরে হিংসা শুরুর পর থেকে কুকি ও হামার সম্প্রদায়ের হাজার হাজার মানুষ অসমে পালিয়ে, সেখানেই বসবাস শুরু করেছেন। ইতিমধ্যে মিজোরাম সরকার অবশ্য মেইতেইদের নিরাপত্তা ( Manipur Incident) নিয়ে আশ্বস্ত করেছে। তারপরেই বেশ কিছু মেইতেই সম্প্রদায়েরপ মানুষ মণিপুরে ফিরেছে বলে স্বীকার করেছে মিজোরাম প্রশাসন।

মেইতেইরা মণিপুরে সংখ্যাগরিষ্ঠ। এছাড়াও কয়েক হাজার এই সম্প্রদায়ের মানুষ দক্ষিণ অসম অবং মিজোরামে বসবাস করেন।
The tragedy doesn’t end for Manipur!
— All India Trinamool Congress (@AITCofficial) July 23, 2023
An 18-year-old girl was handed over to four armed men by women vigilantes. She was later assaulted and gang-raped in Imphal East in Manipur on May 15.
If such brutal cases are coming in the public eye after more than a month, what's still…
এদিকে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের তরফে মণিপুরের ঘটনা নিয়ে টুইট করা হয়েছে। তৃণমূল বলছে মণিপুরের ট্র্যাজেডি এখনও শেষ হয়নি। টুইটে বলা হয়েছে ১৮ বছর বয়সী এক যুবতীকে মহিলারাই সশস্ত্র পুরুষদের হাতে তুলে দিয়েছিল। তারপর ১৫ মে তাঁকে গণধর্ষণ করা হয়। একমাসের বেশি সময় পরে যদি এই ঘটনা নজরে আসে, তাহলে কত ঘটনা এখন লুকনো আছে!
প্রসঙ্গত সম্প্রতি তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল উত্তর-পূর্বের রাজ্যে গিয়েছিসেন। সেখান থেকে ফেরার পরে রাজ্যের বর্তমান পরিস্থিতি ( Manipur Incident) নিয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এহং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছিলেন তৃণমূল সাংসদরা।












Click it and Unblock the Notifications