Manipur: প্রমাণ রয়েছে রাষ্ট্রীয় জটিলতার! হিংসা এড়ানো যেত, মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়ক

Manipur: মণিপুরে জাতিগত হিংসার বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন বিজেপির বিধায়করা। নিজেদের সরকারের বিরুদ্ধেই রাষ্ট্রীয় জটিলতার অভিযোগ তিনি করেছেন। পাওলেনলাল হাওকিপ নামে ওই উপজাতি বিধায়ক গত মে মাসে রাজ্যের কুকি অধ্যুষিত জেলাগুলির জন্য একটি পৃথক প্রশাসনের দাবি করেছিলেন। যদিও মুখ্যমন্ত্রী তা প্রত্যাখ্যান করেছিলেন।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সেই বিধায়ক বলেছেন, হিংসার পিছনে রাষ্ট্রীয় জটিলতার প্রমাণ রয়েছে এটা সত্য। মণিপুরে (Manipur) এটি একটি জাতিগত সাম্প্রদায়িক হিংসা হিসেবে শুরু হয়। পরে মুখ্যমন্ত্রী নার্কো টেররিস্টদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বর্ণনা করেছিলেন।

মণিপুর

গত মে মাসে সরকারকে যে ১০ বিধায়ক চিঠি লিখেছিলেন, তাঁদের মধ্যে সাতজন বিজেপির। তাঁরাও অভিযোগ করেছিলেন, হিংসা সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় সংগঠিত করেছিলেন। পাশাপাশি এতে সমর্থন ছিল রাজ্যের বিজেপি শাসিত সরকারের।

বিশ্লেষকরা বলছেন, নার্কো টেররিস্ট বলার পিছনে কারণ রয়েছে। ইম্ফলের কাছে থাকা কুকি-জো বসতিগুলোকে আক্রমণ করে পুড়িয়ে দিতে মেইতেই দুর্বৃত্তদের সাহায্য করতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করায় ন্যায্যতা দিতে তা বলা হয়েছিল। সেখানে যেন সংঘাতের আগে থেকেই সংঘাত শুরু হয়েছিল বলেছেন (Manipur) বিজেপি বিধায়ক পাওলেনলাল হাওকিপ।

মণিপুর

বিজেপির কুকি বিধায়ক বলেছেন, সম্পদ বন্টনে পক্ষপাতিত্ব, পার্বত্য অঞ্চল কমিটির ক্ষমতা রোধ করা, তফশিলি উপজাতিদের প্রতিনিধিত্ব কমাতে মেইতেইদের চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা বিবেচনা করা হয়েছে। বিজেপি বিধায়ক মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন, তিনি মেইতেই লিপুন ওবং আরামবাই টোঙ্গলের মতো জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে হাত মিলিয়ে ছিলেন কুকি-টো সম্প্রদায়কে নির্মূল করতে।

হাওকিপ বলেছেন, এই ধরনের পক্ষপাতদুষ্ট সরকার যে কোনও জায়গায় শান্তির জন্য ক্ষতিকর। এই ধরনের পক্ষপাত মণিপুরে কিছু থাকলেও বর্তমান (Manipur) মুখ্যমন্ত্রীর অধীনে আরও জোরদার হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+